[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৯৩ পারা ১৩ মধ্যে রেখে দাও, যাতে স্বজনদের কাছে প্রত্যাবর্তনের 7 1-416.7+ 1417৮ 2 ৮৮ পর তারা বুঝতে পারে যে, ওটা [44] 192১1 1১] 0১০ প্রত্যর্পন করা হয়েছে, তা হলে ০২: তি, ভি দিয়েছে তা তাদের মালপত্রের | » 4৮ ১11৮ ২ ০,৮৮৫ ৪ ৯৮৪ এ তারা পুনরায় আসতে পারে। ২১৯১ -৫০৩৩৫৩ ইউসুফের (আঃ) ভাইদের মিসরে আগমন সুদ্দী (রহঃ), মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (রহঃ) প্রভৃতি মুফাসসিরগণ ইউসুফের (আঃ) ভাইদের মিসরে গমনের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন যে, ইউসুফ (আঃ) মিসরের উষীর নিযুক্ত হওয়ার পর সাত বছর পর্যন্ত প্রচুর পরিমান খাদ্য শস্য জমা করেন। এরপরে যখন সাধারণভাবে দুর্ভিক্ষ শুরু হয় এবং জনগণ এক একটি দানার জন্য ব্যাকুল হয়ে ফিরতে থাকে তখন তিনি অভাবীদেরকে দান করতে শুরু করেন। এই দুর্ভিক্ষ মিসরের এলাকা ছাড়াও কিনআ'ন ইত্যাদি শহরেও ছড়িয়ে পড়েছিল । ইউসুফ (আঃ) বিদেশী লোকদেরকে, একটি উট বহন করতে পারে এমন পরিমান খাদ্য এক এক জনের জন্য এক বছরের খাদ্য হিসাবে প্রদান করতেন । স্বয়ং তিনি ও বাদশাহ দিনে শুধুমাত্র একবার দুপুরের সময় দু" এক গ্রাস খাবার খেতেন এবং মিসরবাসীকে পেট পুরে খাওয়াতেন। সুতরাং এ যুগে মিসরবাসীদের জন্য ইউসুফ (আঃ) ছিলেন আল্লাহর রাহমাত স্বরূপ । এখানে এই বর্ণনা দেয়া হচ্ছে যে, ইউসুফের (আঃ) ভাইয়েরাও খাদ্য কেনার জন্য মিসরে আগমন করেছিল । তারা তাদের পিতার নির্দেশক্রমে মিসরে আগমন করেছিল। তারা অবগত হয়েছিল যে, মিসরের আযীয মালের বিনিময়ে খাদ্য প্রদান করে থাকেন। তাই তাদের পিতা দশজন ছেলেকে সেখানে পাঠিয়েছিলেন এবং ইউসুফের (আঃ) সহোদর ভাই বিনইয়ামীনকে নিজের কাছে রেখেছিলেন, যাকে তিনি ইউসুফের (আঃ) পরে খুবই ভালবাসতেন তারা একটি ব্যবসায়িক দল নিয়ে মিসরে আগমন করে এ উদ্দেশে যে, পন্যের বিনিময়ে তারা খাদ্য নিয়ে যাবে । যখন এই যাত্রীদল ইউসুফের (আঃ) নিকট পৌছে তখন তিনি এক নজর দেখেই তাদেরকে চিনে নেন। কিন্তু তাদের কেহই তাকে চিনতে পারেনি । কেননা বাল্যাবস্থাযই তিনি তাদের থেকে পৃথক হয়ে গিয়েছিলেন। ভাইয়েরা তাকে সওদাগরদের নিকট বিক্রি করে দিয়েছিল।

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।