[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৬৭ পারা ১২ পিছনে ছুটে আসে । পিছন থেকে তার জামাটি সে ধরে ফেলে এবং তার দিকে টানতে থাকে । এর ফলে ইউসুফ (আঃ) পিছনের দিকে প্রায় পড়ে যান আর কি। কিন্তু তিনি খুব শক্তির সাথে সামনের দিকে দৌড়ে যান। এতে তার জামার পিছনের দিক ছিড়ে যায়। এই অবস্থায় উভয়ে দরজার কাছে পৌছে যান। দরজার কাছে পৌছেই তারা দেখতে পান যে, মহিলাটির স্বামী সেখানে বিদ্যমান রয়েছেন। স্বামীকে দেখা মাত্রই সে উদোর পিভডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বলে ঃ 1৮, 3318 51052 ৮9৩ যে আপনার স্ত্রীর সাথে (অর্থাৎ এ মহিলার সাথে) কুকর্মে লিপ্ত হতে চায় তার জন্য কারাগার কিংবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি দণ্ড হতে পারে? ইউসুফ (আঃ) যখন দেখলেন যে, মহিলাটি সমস্ত দোষ তারই উপর চাপিয়ে দিচ্ছে তখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বলেন ৪ ৬ ৩৪ ৬99 ৯ প্রকৃত ব্যাপার এই যে, আপনার স্ত্রীই আমাকে কুকর্মের দিকে আহ্বান করেছিল। আমি তার আহ্বানে সাড়া না দিয়ে পালিয়ে আসছিলাম এবং সেও আমার পিছনে পিছনে দৌড়ে আসছিল । আমার জামাটি সে পিছন দিক থেকে টেনে ধরেছিল । দেখুন, আমার জামার পিছন দিক ছিড়ে গেছে।' এ মহিলাটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল এবং আযীযকে বলল £ ৬4০ ১৩ ০০ 2৪ ৪ ৩৩ ৩1 ৬ 3৪ ১১৬ 45) ইউসুফের (আঃ) ছিন্ন জামাটি দেখুন। যদি ওটার সামনের দিক ছিড়া থাকে তাহলে নিশ্চিত রূপে জানবেন যে, আপনার স্ত্রী সত্য কথা বলেছে এবং ইউসুফ (আঃ) মিথ্যাবাদী । আর যদি তার জামাটির পিছন দিক ছিড়া থাকে তাহলে এতে কোন সন্দেহ নেই যে, আপনার স্ত্রী মিথ্যা বলেছে এবং ইউসুফ (আঃ) সত্যবাদী । সাক্ষীটির বয়স কত ছিল এবং সে ছেলে নাকি মেয়ে ছিল এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, সাক্ষীটির মুখে দাড়ি ছিল। সুতরাং সে বয়স্ক ছিল এবং সে বাদশাহর একজন বিশিষ্ট লোক ছিল। অনুরূপভাবে মুজাহিদ (রহঃ), ইকরিমাহ (রহঃ), হাসান (রহঃ), কাতাদাহ (রহঃ), সুদ্দী রেহঃ), মুহাম্মাদ ইবৃন ইসহাক রেহঃ) প্রমুখ বিজ্ঞজন বলেন যে, সে একজন (বয়োঃপ্রপ্ত) পুরুষ লোক ছিল। (৯ ১2 2১১. 42 সম্পর্কে আউফী রেহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন যে, সাক্ষীটি ছিল দোলনার শিশু। (তোবারী ১৬/৫৬) আবু হুরাইরাহ (রাঃ), হিলাল ইব্‌ন ইয়াসাত (রহঃ), হাসান রেহঃ),

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।