(001716115 সুরা ১২৪ ইউসুফ ১৬৪ পারা ১২ প্রত্যক্ষ করত । তাকে মন্দ কাজ [4 ০৯০7 21) £ ও অশ্লীলতা হতে বিরত রাখার ৷ +” -১/০৪ ০৭ জন্য এভাবে নিদর্শন! *০ এপ) ৮.7 , + বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভৃক্ত। দি এই স্থানে বিজ্ঞজনদের বিভিন্ন উক্তি রয়েছে। ইবৃন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ), সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) এবং পূর্ববর্তী বিজ্ঞজনদের একটি দল হতে এ সম্পর্কে কিছু উক্তি বর্ণিত হয়েছে, যা ইব্ন জারীর (রহঃ) এবং আরও কেহ কেহ রিওয়ায়াত করেছেন । এ সব ব্যাপারে আল্লাহ তা"আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । বলা হয়েছে যে, এ নারীর প্রতি ইউসুফের (আঃ) কামনা নাফসের খট্কা ছাড়া আর কিছুই নয় । বাগাবীর (রহঃ) হাদীসে আবু হুরাইরাহ (রাঃ) হতে হাম্মান (রহঃ), তার থেকে মা*মার রেহঃ), তার থেকে আবদুর রাযযাক (রহঃ) এবং তার থেকে তিনি (বাগাবী) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “আল্লাহ তাআলা (মালাইকাকে) বলেন ঃ “আমার বান্দা যখন কোন ভাল কাজের ইচ্ছা করে তখন তোমরা ওর জন্য একটি সাওয়াব লিখে নাও । অতঃপর সে যদি এ আমল করে ফেলে তাহলে ওর দশ গুণ সাওয়াব লিখে ফেল । আর যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে এবং তা করে না ফেলে তাহলে ওর জন্য সাওয়াব লিখে নাও। কেননা সে আমার (শাস্তির ভয়ের) কারণেই ওটা ছেড়ে দিয়েছে। আর যদি সে এ কাজ করে বসে তাহলে তোমরা এ পরিমাণই পাপ লিখে নাও ।" এই হাদীসের শব্দগুলি আরও কয়েক রকমের রয়েছে । (বাগাবী ২/৪২০, ফাতহুল বারী ১৩/৪ ৭৩, মুসলিম ১/১১৭) একটি উক্তি এও রয়েছে যে, ইউসুফ (আঃ) তাকে (আধযীষের স্ত্রীকে) প্রহার করার ইচ্ছা করেছিলেন । ইউসুফ (আঃ) তখন কিছু দেখতে পেয়েছিলেন । কিন্তু তিনি কি দেখেছিলেন সেই ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে । ইমাম ইবৃন জারীর (রহঃ) বলেন £ সঠিক কথা এই যে, ইউসুফ (আঃ) আল্লাহর নিদর্শনসমূহের মধ্য হতে কোন একটি নিদর্শন দেখেছিলেন যা তাকে কামনা চরিতার্থ করতে বাধা দিয়েছিল । সেটা ইয়াকুবের (আঃ) ছবিও হতে পারে, বাদশাহর ছবিও হতে পারে
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।