(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৫৫ পারা ১২ তারা সম্মানের সাথে নিয়ে যাবে । কিন্ত জঙ্গলে গিয়েই তারা বিশ্বাসঘাতকতা শুরু করল এবং সবচেয়ে বড় কথা এই যে, একই সাথে সবাই তারা হৃদয়কে কঠোর করল । ইউসুফকে (আঃ) বিদায় দেয়ার সময় তার পিতা ইয়াকুব (আঃ) তাকে বুকে জড়িয়ে ধরেন এবং চুমু খান। তারপর তার জন্য দু'আ করেন। সুদ্দী (রহঃ) বলেন, পিতার চোখের আড়াল হওয়া মাত্রই ভাইয়েরা ইউসুফকে (আঃ) কষ্ট দিতে শুরু করে। তাকে গাল মন্দ করে এবং মারপিট করে। এরপর এঁ কুপের কাছে এসে তারা রশি দ্বারা তার হাত পা বেঁধে কুপের মধ্যে ফেলে দিতে উদ্যত হয়। তিনি এক এক জনের কাছে গিয়ে অঞ্চল টেনে ধরেন এবং দয়ার আবেদন জানান। কিন্ত প্রত্যেকেই তাকে মেরে, ধাক্কা দিয়ে ফেলে দেয় । অবশেষে তিনি নিরাশ হয়ে যান। তারপর সবাই মিলে তাকে রশি দ্বারা বেঁধে কূপের মধ্যে লটকে দেয়। তিনি কৃপের পার্খদেশ হাত দ্বারা ধরে নেন। কিন্তু ভাইয়েরা তার অঙ্গুলির উপর আঘাত করে কুপের পার্খশদেশ থেকে তার হাত ছাড়িয়ে নেয় । কূপের অর্ধেক পর্যন্ত তিনি পৌঁছেছেন এমতাবস্থায় তারা রশি কেটে দেয় এবং তিনি কুপের তলদেশে পড়ে যান। কূপের মধ্যে একটি পাথর ছিল, তিনি এ পাথরের উপর দীড়িয়ে যান। (তাবারী ১৫/৫৭৪) ঠিক এ বিপদের সময় এবং কঠিন ও সংকীর্ণ মুহুর্তে আল্লাহ তা'আলা তার কাছে অহী পাঠালেন ঃ ১১25 3 ৯১০ 05 ৮৯১১০ প্রি ক! 99 তিনি যেন মনে প্রশান্তি আনয়ন করেন এবং ধৈর্য ও সহিষ্কুতা অবলম্বন করেন । চিন্তার কোনই কারণ নেই। তিনি যেন এটা মনে না করেন যে, এ বিপদ কখনও দূর হবেনা । তার জেনে রাখা উচিত যে, কষ্টের পরেই স্বস্তি রয়েছে। তার ভাইদের উপর মহান আল্লাহ তাকে বিজয় দান করবেন । তারা তার কাছে নতি স্বীকার করবে । তারা আজ তার সাথে যে কাজ করল এমন সময় আসবে যে, তাদের এই কাজ সম্পর্কে অবহিত করা হবে। তখন তারা লজ্জায় অবনত মস্তকে দড়িয়ে নিজেদের অপরাধমূলক কাজের কথা শুনতে থাকবে এবং তারা জানতেও পারবেনা যে, তিনিই ইউসুফ (আঃ)। (তাবারী ১৫/৫৭৭) ১৬। তারা রাতে কীদতে ৮4 ১১10 22 রি কাদতে তাদের পিতার নিকট | * +”* * এলো ।
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।