(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৫১ পারা ১২ ৮5৩1 49 ৯৪ ০4 95১৮০19০858 1981 তারা একে অপরকে বলে ৪ “এক কাজ করা যাক! তা হল এই যে, ইউসুফের সাথে পিতার সম্পর্ক ছিন্ন করতে হবে । সেই হচ্ছে আমাদের পথের কাটা । সে যদি না থাকে তাহলে পিতার মুহাব্বত শুধু আমাদের উপরই থাকবে । এখন তাকে পিতার নিকট হতে সরানোর দু'টি পন্থা আছে। হয় তাকে মেরে ফেলতে হবে, না হয় কোন দুর দুরান্তে তাকে ফেলে আসতে হবে। এরূপ করলেই আমরা পিতার প্রিয় ভাজন হতে পারব। এরপর আমরা তাওবাহ করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার উক্তি ঃ 6৩ এ ৪ তোদের একজন বলল) কাতাদাহ (রহঃ) এবং মুহাম্মাদ ইব্ন ইসহাক (রহঃ) বলেন যে, সে ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়, তার নাম ছিল রূবীল। (তাবারী ১৫/৫৬৪, ৫৬৫) সুদ্দী (রহঃ) বলেন যে, তার নাম ছিল ইয়াহুযা। আর মুজাহিদ (রহঃ) বলেন যে, সে ছিল শামউন সাফা । সে বলল £ ০25 192৫ তোমরা ইউসুফকে হত্যা করনা, এটা অন্যায় হবে। শুধু শক্রতার বশবতাঁ হয়ে এক নিরাপরাধ ছেলেকে হত্যা করা উচিত হবেনা । এর মধ্যেও মহান আল্লাহর নিপুণতা নিহিত ছিল । তার এটা ইচ্ছাই ছিলনা । তাদের মধ্যে ইউসুফকে (আঃ) হত্যা করার ক্ষমতাই ছিলনা । আল্লাহ তা'আলার ইচ্ছা এটাই ছিল যে, তিনি তাকে মিসরের শাসন ক্ষমতার অধিকারী করবেন, নাবী করবেন এবং তার ভাইদেরকে তার সামনে বিনীত অবস্থায় দাড় করাবেন। সুতরাং রূবীলের পরামর্শে তাদের মন নরম হয়ে গেল এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হল যে, ইউসুফকে (আঃ) কোন কৃপে ফেলে দিতে হবে। তাদের এ ধারণা হল যে, সম্ভবতঃ কোন পথযাত্রী সেখান দিয়ে গমনের সময় তাকে কূপ থেকে উঠিয়ে নিবে এবং নিজের কাফেলার সাথে নিয়ে যাবে । তখন কোথায় তিনি এবং কোথায় তারা । সুতরাং তাকে হত্যা না করেই যদি কাজ সফল হয় তাহলে হত্যা করার কি প্রয়োজন? মুহাম্মাদ ইব্ন ইসহাক ইব্ন ইয়াসার (রহঃ) বলেন যে, ইউসুফের (আঃ) ভাইয়েরা বড় অপরাধমূলক কাজে একমত হয়েছিল । তা হচ্ছে ঃ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, পিতার সাথে অবাধ্যাচরণ করা, ছোট ভাইয়ের প্রতি অত্যাচার করা, নিরপরাধ ও নিস্পাপ বালকের ক্ষতি সাধন করা, বৃদ্ধ পিতাকে কষ্ট দেয়া, হকদারের হক নষ্ট করা, মর্ষাদাবানের মর্যাদাহানী করা, পিতাকে দুঃখ দেয়া, তার নিকট থেকে তার চোখের মণিকে চিরতরে সরিয়ে দেয়া,
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।