[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৪৫ পারা ১২ হেতু এই শ্রেষ্ঠ ভাষায় শ্রেষ্ঠতম রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর মালাইকাতুল শিরমণির আল্লাহর বাণী বহন করে নিয়ে আসার মাধ্যমে সারা বিশ্বের সর্বোত্তম স্থানে এবং বছরের সর্বোত্তম মাসে অর্থাৎ রামাযান মাসে অবতীর্ণ হয়ে সর্বদিক দিয়ে পূর্ণতায় পৌঁছে যায়, যাতে আরাববাসী একে ভালভাবে জানতে ও বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা স্বীয় রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলেন £ টা] 105 001 ০ জি পক পিএ 2০ ০০ অহীর মাধ্যমে আমি তোমার কাছে এই কুরআনুল কারীম প্রেরণ করে উত্তম কাহিনী বর্ণনা করি। ১২ ৪ ১-৩ আয়াত নাষিল হওয়ার উদ্দেশ্য এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে আবদুল্লাহ ইবন আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, সাহাবীগণ আরয করলেন £ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! যদি আমাদের কাছে কোন ঘটনা বা কাহিনী বর্ণনা করতেন তোহলে খুবই ভাল হত) তখন গর ০-৯1 4১০ ০ ১৯ এই আয়াতটি অবতীর্ণ হয়। (তাবারী ১৫/৫৫২) এখানে নিম্নের হাদীসটিও আমরা বর্ণনা করা সমীচীন মনে করছি। যাবির ইব্ন আবদুল্লাহ রোঃ) হতে বর্ণিত আছে যে, উমার ইবনুল খাত্তাব (রাঃ) নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট এমন একটি কিতাব নিয়ে আগমন করেন যা তিনি কোন এক আহলে কিতাবের নিকট থেকে সংগ্হহ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার কাছে তা পাঠ করে শোনাতে শুরু করেন। বর্ণনাকারী বলেন যে, এতে তিনি রাগানিত হন এবং বলেন 8 “হে খাত্তাবের ছেলে! আপনি কি এ ব্যাপারে সন্দেহমুক্ত নন? এতে মগ্ন হয়ে পথভ্রষ্ট হতে চান? যার হাতে আমার প্রাণ তার শপথ! আমি একে (কুরআনকে) অত্যন্ত উজ্জ্বল ও সত্যরূপে আপনাদের নিকট এনেছি। আপনারা এই আহলে কিতাবদেরকে কোন কথা জিজ্ঞেস করবেননা । হতে পারে যে, তারা আপনাদেরকে কোন সঠিক ও সত্য খবর দিবে, আর আপনারা ওটাকে মিথ্যা মনে করবেন এবং যখন কোন মিথ্যা সংবাদ দিবে তখন আপনারা ওটাকে সত্য মনে করবেন। জেনে রাখুন! আজ যদি স্বয়ং মুসা (আঃ) জীবিত থাকতেন তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া কোন উপায় থাকতনা ৷” (আহমাদ ৩/৩৮৭)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।