(001716115 সূরা ১১ ঃ হুদ ১৩৬ পারা ১২ সহীহ হাদীসে আবু হুরাইরাহ রোঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “আচ্ছা বলত, যদি তোমাদের কারও বাড়ীর দরজার কাছে প্রবাহিত নদী থাকে এবং সে প্রত্যহ তাতে পাচবার গোসল করে তাহলে তার শরীরে কোন ময়লা থাকবে কি? তারা (সাহাবীগণ) উত্তরে বললেন ৪ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! না তোর দেহে কোন ময়লা থাকবেনা)।” তিনি তখন বললেন ৪ “এটাই দৃষ্টান্ত হচ্ছে পাচ ওয়াক্ত সালাতের । এগুলির কারণে আল্লাহ তা'আলা ভুলক্রটি ও পাপরাশি ক্ষমা করে থাকেন। (বুখারী ৫২৭, মুসলিম ৬৬৭) সহীহ মুসলিমে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “পাচ ওয়াক্ত সালাত এক জুমআ হতে আর এক জুমু'আ পর্যন্ত এবং এক রামাযান হতে আর এক রামাযান পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য কাফ্ফারা স্বরূপ (ক্ষমা করার কারণ), যে পর্যন্ত কাবীরা গুণাহ্ থেকে বেঁচে থাকা যায় ।” (মুসলিম ১/২০৯) ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক কোন একটি মহিলাকে চুম্বন করে নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করে এবং তাকে এ খবর অবহিত করে (এবং অত্যন্ত লজ্জিত হয়)। তখন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতটি (১১ 8 8৪) অবতীর্ণ করেন। তখন লোকটি বলে ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! এটা কি শুধু আমারই জন্য নির্দিষ্ট? উত্তরে তিনি বলেন ৪ “না, বরং আমার সমস্ত উম্মাতের জন্য । (ফাতহুল বারী ২/১২, ৭/২০৬) ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক উমারের রোঃ) নিকট এসে বলে ঃ “এক মহিলা কেনা-কাটার জন্য আমার নিকট এসেছিল । বড়ই দুঃখের বিষয় এই যে, আমি তাকে কক্ষে নিয়ে গিয়ে সহবাস ছাড়া তার সাথে সব কিছু করেছি। সুতরাং এখন শারীয়াতের বিধান মতে আমার উপর হদ্দ জারী করুন।' তার এ কথা শুনে উমার (রাঃ) বলেন £ “তুমি ধ্বংস হও, সম্ভবতঃ তার স্বামী আল্লাহর পথে (জিহাদে) গেছে বলে অনুপস্থিত রয়েছে?' সে উত্তরে বলে ঃ হ্যা ।' তিনি তাকে বললেন £ তুমি আবু বাকরের (রাঃ) কাছে গিয়ে এটা জিজ্ঞেস কর। সে তখন তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে। তিনিও বলেন ঃ সম্ভবতঃ তার স্বামী আল্লাহর পথে (জিহাদে) রয়েছে বলে অনুপস্থিত আছে। অতঃপর তিনি উমারের (রাঃ) ন্যায় বললেন। অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে যায়। তাকেও সে এ কথাই বলল। নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “সম্ভবতঃ তার স্বামী আল্লাহর পথে
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।