[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১১ ৪ হুদ ১২৯ পারা ১২ ভাগ্যবানদের বর্ণনা এবং তাদের গন্তব্যস্থল আল্লাহ তা'আলা বলেন ৪ (৫ 0-/৬ এ 193৯০ 02901 ডি ভাগ্যবানরা অর্থাৎ রাসূলদের অনুসারীরা জান্নাতে অবস্থান করবে । সেখান থেকে তাদেরকে বের করা হবেনা । আসমান ও যমীনের অস্তিত্‌ যতদিন বাকী থাকবে ততদিন তারাও জান্নাতে থাকবে । কিন্তু যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে সেটা আলাদা কথা। অর্থাৎ তাদেরকে চিরদিন জান্নাতে রাখা আল্লাহর সত্তার উপর ওয়াজিব বা বাধ্যতামূলক নয় । বরং এটা তার ইচ্ছার উপর নির্ভর করে । (মুসলিম ৪/২১৮১) যাহহাক (রহঃ) ও হাসানের রেহঃ) উক্তি এই যে, এটাও একাত্মবাদী পাপীদের ব্যাপারেই প্রযোজ্য । তারা কিছুকাল জাহান্নামে অবস্থান করবে । অতঃপর তাদেরকে সেখান থেকে বের করা হবে। ১: ৪ ০ম! +৮7%1? ৩০19 ০1 ০ এটা হচ্ছে আল্লাহর দান যা কখনও শেষ হবার নয়। ইব্‌ন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ), আবুল আলিয়াহ (রহঃ) প্রমুখ এরূপ ব্যাখ্যা করেছেন । (তাবারী ১৫/৪৯০) মহান আল্লাহ এ কথা এ জন্যই বললেন যাতে জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবেনা এরূপ খটকা বা সন্দেহ যেন না থাকে । কেহ কেহ হয়তো মনে করতে পারেন যে, “আল্লাহ যদি ইচ্ছা করেন' এ বাক্য দ্বারা এটাই বুঝানো হয়েছে যে, জান্নীতের অপার আনন্দ ও সুখভোগ একদিন শেষ হয়ে যাবে অথবা পরিবর্তিত হবে। এরই জবাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, জান্নাতের শান্তি ও আনন্দ চিরস্থায়ী, তা কখনও শেষ হবেনা । অনুরূপভাবে ন্যায় বিচারক আল্লাহ তা'আলা এটাও জানিয়ে দিচ্ছেন যে, জাহান্নামীদের জন্য আগুনের শাস্তিও তার ইচ্ছা ছাড়া কখনও কমানো হবেনা । তিনি বলছেন যে, যারা শাস্তিপ্রাপ্ত হবে তা তাদের প্রতি ন্যায় বিচারের কারণে অবশ্যই প্রাপ্য । তাই আল্লাহ বলেন ৪ 449 ০ ০৪ 044) ৩! নিশ্চয়ই তোমার রাবব যা কিছু চান তা তিনি পুর্ণ রূপে সমাধা করতে পারেন । অনুরূপ তিনি বলেন ঃ ২০৬০২০৯০৪৬১ তিনি যা করেন সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা যাবেনা; বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। (সুরা আম্িয়া, ২১ ৪ ২৩) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে এসেছে যে, মৃত্যুকে মোটা-তাজা সুদর্শন রংয়ের ভেড়ার আকারে নিয়ে আসা হবে। অতঃপর ওটাকে জান্নাতী ও

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।