[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সূরা ১১৪ হুদ ১০৩ পারা ১২ উস: অব তো [9 7৩89 ৩৯34 ০ লোক কেহ নেই? উতর বসের হে [41০৩০ এ 1৬ ৭৭ লুতের আঃ) কাছে মালাইকার আগমন এবং তাদের মাঝে বাক্যের আদান প্রদান আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে, এই মালাইকা ইবরাহীমের (আঃ) কাছে তাদের আগমনের উদ্দেশ্য প্রকাশ করে সেখান থেকে বিদায় গ্রহণ করেন এবং লুতের (আঃ) বাসভূমিতে বা তার বাড়িতে পৌছেন। তারা সুদর্শন যুবকদের রূপ ধারণ করেছিলেন, যেন লুতের (আঃ) কাওমের পূর্ণ পরীক্ষা হয়ে যায়। লৃত (আঃ) এ মেহমানদেরকে দেখে স্বীয় কাওমের অবস্থার প্রতি লক্ষ্য করে অত্যন্ত চিন্তাবিত হয়ে পড়েন এবং মনে মনে পরিস্থিতি থেকে বের হয়ে আসার চিন্তা ভাবনা করতে থাকেন । তিনি মনে মনে বলেন 8 “আমি যদি এদেরকে মেহমান হিসাবে রেখে দেই তাহলে খুব সম্ভব আমার কাওমের লোকেরা সংবাদ পেয়ে (তাদের সাথে দুঙ্কার্য করার উদ্দেশে) দৌড়ে আসবে । আর যদি অতিথি হিসাবে আমার বাড়িতে না রাখি তাহলে এরা তাদেরই হাতে পড়ে যাবে ।' তার মুখ দিয়েও বেরিয়ে গেল ৪ শর৮ %% 154 আজকের দিনটি খুবই কঠিন ও ভয়াবহ দিন। আমার কাওম তাদের দুষ্কার্য থেকে বিরত থাকবেনা, এতে কোন সন্দেহ নেই। আর তাদের সাথে মুকাবিলা করারও আমার শক্তি নেই। সুতরাং কি না জানি ঘটবে!”

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।