[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ ৪ আন'আম ৯২ পারা ৭ এখানে আমরা একটি হাদীস বর্ণনা করছি, যা ইমাম আহমাদ রেহঃ) আবু হুরাইরাহ রোঃ) হতে বর্ণনা করেছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ যার মৃত্যু আসন্ন তার কাছে মৃত্যুর মালাইকা এসে উপস্থিত হন। এ ব্যক্তি যদি মু'মিন হন তাহলে মালাইকা তাকে বলেন £ হে পবিত্র ব্যক্তির পবিত্র আত্মা! সম্মানের সাথে বের হয়ে আসুন এবং সুসংবাদ গ্রহণ করুন এ সত্তা হতে যিনি আপনার প্রতি রাগান্বিত নন। যতক্ষণ পর্যন্ত দেহ থেকে রূহ বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মালাইকা এ কথা বলতে থাকেন । অতঃপর তারা এ রূহকে নিয়ে উধ্বাকাশে চলে যান এবং সেখানে এ রূহের জন্য দরজা খুলে দিতে বলা হয়। তখন প্রশ্ন করা হয়, এটি কার রূহ? উত্তরে বলা হয়, অমুকের রূহ। এর প্রতিউত্তরে বলা হয়, যে পবিত্র দেহে এই পবিত্র আত্মা ছিল তাকে অভিবাদন, সম্মানের সাথে প্রবেশ করুন, শান্তি ও সন্তুষ্টির সুখবর গ্রহণ করুন, এ মহান রবের পক্ষ থেকে যিনি আপনার প্রতি রাগান্বিত নন। এই বাক্য বলা হতেই থাকবে, যতক্ষণ না রূহ এ পর্যন্ত পৌঁছে যার উপরে আল্লাহ তাআলা অবস্থান করছেন। মৃত্যু আসন্ন ব্যক্তি যদি পাপী হয় তাহলে মালাইকা বলেন £ হে অপবিত্র দেহের অপবিত্র আত্মা! লাঞ্থিত হয়ে বের হয়ে এসো, ফুটন্ত ও গলিত রক্ত ও পূঁজ, তমসাচ্ছন্ন ও ঘণ অন্ধকার, তীব্র ঠান্ডা এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ শাস্তির সুসংবাদ গ্রহণ কর। যতক্ষণ পর্যন্ত পাপী দুরাত্মা দেহ থেকে বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মালাইকা এ কথা বলতেই থাকেন। অতঃপর এ আত্মাকে উ্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয় এবং দরজা খুলে দেয়ার অনুরোধ করা হয়। তখন প্রশ্ন করা হয়, এটি কে? উত্তরে বলা হয়, অমুক। তখন বলা হয়, পাপী দেহের এই দুরাআ্সার জন্য কোন অভিনন্দন নেই। লাঞ্কিত অবস্থায় একে নিয়ে যাও, ওর জন্য আকাশের দরজা খুলে দেয়া হবেনা । সুতরাং আকাশ থেকেই ওকে ওর কাবরে ছুঁড়ে মারা হবে । (আহমাদ ২/৩৬৪) 1১১) ? সমস্ত মাখলুককে কিয়ামাতের দিন আল্লাহ তা'আলার নিকট ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং মহান আল্লাহ ইনসাফ ভিত্তিক তাদের উপর নির্দেশ জারী করবেন যেমন তিনি বলেন ৪ ১০:5৮ ৫ ০৯৮৭ ০৮৯ বা? ০গুঃঘা ৩০]

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।