(0০017191715 সুরা ৬ 8 আন'আম ৬৩ পারা ৭ প্রত্যেকেই ধারণা করে যে, ওরা দু'জনতো আসবেনা । সুতরাং কুরআন কারীম শুনতে যাওয়া যাক। এ ধারণার বশবর্তী হয়ে সবাই এসে যায় এবং ফিরার পথে পুনরায় তাদের সাক্ষাৎ হয়। প্রতিজ্ঞা ভঙ্গের কারণে একে অপরকে তিরস্কার করে এবং পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করে। তৃতীয় রাতেও তারা তিনজনই আসে এবং সকালে পুনরায় তাদের সাক্ষাৎ ঘটে । এবার তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, আর কখনও কুরআন শুনতে আসবেনা । দিনের বেলা আখনাস ইব্ন শুরাইক আবু সুফইয়ান সাখর ইব্ৃন হারবের কাছে গমন করে এবং বলে $ “হে আবু হানযালা! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের মুখে যে কুরআন শুনেছ সে সম্পর্কে তোমার মতামত কি?' উত্তরে আবু সুফইয়ান বললেন £ “হে আবু সা'লাবা! আল্লাহর শপথ! আমি এমন কিছু শুনেছি যা আমার নিকট খুবই পরিচিত এবং ওর ভাবার্থও আমি ভালভাবে বুঝেছি । আবার এমন কিছুও শুনেছি যা আমি জানিওনা এবং ওর ভাবার্থও বুঝতে পারিনি ।” তখন আখনাস বলল ৪ “আল্লাহর শপথ! আমার অবস্থাও তন্রপ।” এরপর আখনাস সেখান থেকে ফিরে এসে আবু জাহলের নিকট গমন করে এবং তাকে বলে, হে আবুল হাকাম! মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে যা কিছু শুনেছ সে সম্পর্কে তোমার অভিমত কি? তখন আবু জাহল বলল, “গৌরব লাভের ব্যাপারে আমরা আবদে মানাফের সাথে প্রতিদ্বন্দিতা করতে রয়েছি। তারা দা“ওয়াত করলে আমরাও দাওয়াত করি । তারা দান খাইরাত করলে আমরাও করি। যখন তাদের সাথে আমরা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি, এমন সময় তারা দাবী করেছে যে, তাদের কাছে আল্লাহর নাবী রয়েছেন এবং তার কাছে আকাশ থেকে অহী আসে, আমরাতো এ কথার উত্তরে নতুন কিছু বলতে পারছিনা । সুতরাং আল্লাহর শপথ! আমরা কখনও ওর উপর ঈমান আনবনা এবং তার নাবুওয়াতের উপরও বিশ্বাস স্থাপন করবনা ।” আখনাস এ কথা শুনে সেখান থেকে চলে যায়। (ইব্ন হিশাম ১/৩৩৭) ইব্ন হিশাম (রহঃ) বলেন যে, বর্ণনার ক্রমধারা থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে, এ বর্ণনাটি সঠিক নয় । 5০ ঈর্জ ... 65) উঠ 55 এই আয়াতে নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সান্তনা দেয়া হয়েছে এবং তাকে সাহায্য করার ওয়াদা করা হয়েছে যেমনভাবে তার পূর্ববর্তী নাবীদেরকেও সাহায্য করা হয়েছিল। শেষ পর্যন্ত কাওমের মিথ্যা প্রতিপন্ন করা ও তাদের কষ্ট পৌছানোর পরে তাদের সাথে ওয়াদা করা হয়েছিল যে, পরিণাম তাদেরই ভাল হবে। এমন কি দুনিয়ায়ও তাদের উপর আল্লাহর সাহায্য নেমে এসেছিল। আর পরকালের সাহায্যতো
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।