(0০017191715 সুরা ৭ ৪ আ'রাফ ৩৩৪ পারা ৮ ভূমন্ডল ও নভোমন্ডলসমূহ আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন এখানে আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা । আসমান ও যমীনকে তিনি ছয়দিনে সৃষ্টি করেছেন। যার বর্ণনা কুরআন কারীমের কয়েক জায়গায় এসেছে। এঁ ছয়দিন হচ্ছে রবিবার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার । শুক্রবারেই সমস্ত মাখলুক একত্রিত হয়। এ দিনই আদমকে (আঃ) সৃষ্টি করা হয়। দিনগুলি এই দিনের মতই ছিল কি এক হাজার বছর বিশিষ্ট দিন ছিল এ ব্যাপারেও মতানৈক্য রয়েছে। ইবন আব্বাসের (রাঃ) ধারণা মতে দিনগুলি ছিল হাজার বছর বিশিষ্ট দিন। মুজাহিদ (েহঃ) ও ইমাম আহমাদ (রহঃ) এরূপ বর্ণনা করেছেন, যেমনটি যাহহাক (রহঃ) ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। এখন থাকল শনিবার । এ দিন কিছু সৃষ্টি করা হয়নি। এ দিন সৃষ্টিকাজ বন্ধ ছিল। এ কারণেই এ সপ্তম দিন অর্থাৎ শনিবারকে শপ £% বলা হয় । আর ২ শব্দের অর্থ হচ্ছে কাতা" বা কর্তন । আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “আল্লাহ তা'আলা শনিবার সৃষ্টি করেন যমীন, অপছন্দনীয় জিনিসগুলি সৃষ্টি করেন মঙ্গলবার, বুধবার সৃষ্টি করেন আলো, সমস্ত জীব-অন্ত সৃষ্টি করেন বৃহস্পতিবার এবং আদমকে (আঃ) সৃষ্টি করেন শুক্রবারের শেষভাগে আসর ও মাগরিবের মধ্যবতাঁ সময়ে ।' (আহমাদ ২/৩২৭, মুসলিম ২১৪৯) ইমাম বুখারী (রহঃ) প্রমুখ মনীষী এ হাদীসের সঠিকতার ব্যাপারে সমালোচনা করেছেন এবং বলেছেন যে, সম্ভবতঃ আবূ হুরাইরাহ (রাঃ) এটা কাব আহবার (রহঃ) থেকে শুনেই বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তা'আলাই সর্বাধিক অবগত । “সমাসীন' হওয়ার অর্থ ১ ৬৪ ৬০৪ ৮ এই ছয় দিনের ব্যস্ততার পর আল্লাহ তা'আলা আরশের উপর সমাসীন হন। এ বিষয়ে বহু মতামত পেশ করা হয়েছে। এ ব্যাপারে আমরা শুধুমাত্র পূর্ববর্তী সহীহ আমলকারী বিজ্ঞজনদের মতামত অবলম্বন করেছি। তারা হচ্ছেন মালিক (রহঃ), আওযায়ী (রহঃ), শাউরী (রহঃ), লায়েস ইব্ন সাপ্দ (রহঃ), শাফিঈ (রহঃ), আহমাদ (রহঃ), ইসহাক ইব্ন রাহওয়াই (রহঃ) এবং ইসলামের নবীন ও প্রবীণ গ্রহণযোগ্য মুসলিম ইমামগণ । আর এ
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।