[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৭ ৪ আ'রাফ ৩২১ পারা ৮ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “মু'মিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে তখন তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী পুলের উপর আটক করা হবে। অতঃপর তাদের এসব অত্যাচার সম্পর্কে আলোচনা করা হবে যা দুনিয়ায় তাদের পরস্পরের মধ্যে করা হয়েছিল। শেষ পর্যন্ত এ অত্যাচার ও হিংসা বিদ্বেষ থেকে যখন তাদের অন্তরকে পাক সাফ করা হবে তখন তাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করা হবে । আল্লাহর শপথ! তাদের কাছে তাদের জান্নাতের ঘর তাদের পার্থিব ঘর থেকে বেশি পরিচিত হবে। (ফাতহুল বারী ৫/১১৫) সুদ্দী (রহঃ) বর্ণনা করেন, জান্নাতবাসীকে যখন জান্নাতের দিকে প্রেরণ করা হবে তখন তারা জান্নাতের পাশে একটা গাছ পাবে যার নিয়দেশ দিয়ে দু'টি নির্করিণী প্রবাহিত হতে থাকবে । একটা থেকে যখন তারা পানি পান করবে তখন তাদের অন্তরে যা কিছু হিংসা বিদ্বেষ ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে শরাবে তহুর বা পবিত্র মদ। আর অন্য ঝরণায় তারা গোসল করবে । তখন জান্নাতের সজীবতা ও প্রফুল্পতা তাদের চেহারায় ফুটে উঠবে । এরপর না তাদের মাথার চুল এলোমেলো হবে, না চোখে সুরমা দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিবে ।' (তোবারী ১২/৪৩৯) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ পপ্রত্যেক জান্নাতী জাহান্নামে তার ঠিকানা দেখতে পাবে । সে বলবে, যদি আল্লাহ আমাকে সুপথ প্রদর্শন না করতেন তাহলে আমার ঠিকানা এটাই হত। এ জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর প্রত্যেক জাহান্নামী জান্নাতে তার ঠিকানা দেখতে পাবে। সে বলবে, হায়! যদি আল্লাহ আমাকেও সুপথ প্রদর্শন করতেন তাহলে এটাই আমার ঠিকানা হত। এভাবে দুঃখ ও আফসোস তাকে আচ্ছন্ন করে ফেলবে । নাসাঈ ৬/৪৪৭) এ মুমিনদেরকে যখন জান্নাতের জায়গাগুলি, যা জাহান্নামীদের জন্য নির্ধারিত ছিল, তা দেখিয়ে দিয়ে বলা হবে £ এই জান্নাত হচ্ছে তোমাদের সতকর্মের ফল স্বরূপ তোমাদের পুরস্কার । তোমাদেরকে যে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এটা সত্যি আল্লাহর রাহমাতই বটে । নিজেদের আমল অনুযায়ী আপন আপন ঠিকানা বানিয়ে নাও। আর এ সবকিছুই হচ্ছে আল্লাহর রাহমাতেরই কারণ ।” সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “তোমাদের প্রত্যেকেই এ কথা জেনে রেখ যে, তার আমল তাকে জান্নাতে পৌছাবেনা।, তখন জনগণ জিজ্ঞেস করলেন ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার আমলও কি নয়?

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।