(0০017191715 সুরা ৭ 8 আ'রাফ ৩০২ পারা ৮ কাফিরেরা পাপ করে আর বলে, আল্লাহ আমাদেরকে এরূপ করতে বলেছেন মুজাহিদ (রহঃ) বলেন ঃ আরাবের মুশরিকরা উলঙ্গ হয়ে কা“বার তাওয়াফ করত এবং বলত ৪ “জন্মের সময় আমরা যেমন ছিলাম তেমনিভাবেই আমরা তাওয়াফ করব ।' মহিলারা কাপড়ের পরিবর্তে কোন বস্ত লজ্জাস্থানে বেঁধে নিত এবং দেহের অবশিষ্ট অংশগুলি উলঙ্গই থাকত । তারা বলত ঃ আজ দেহের কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ খোলা রাখা হবে । কিন্তু যে অংশই খোলা থাকুকনা কেন তা যৌন সম্তোগের জন্য কিংবা তাকিয়ে দেখার উদ্দেশে নয়। তখন আল্লাহ তাআলা এই আয়াত (৭ ৪ ২৮) অবতীর্ণ করেন £ “এই লোকগুলো যখন কোন লজ্জাজনক কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপ-দাদাদেরকে এরূপই করতে দেখেছি এবং আল্লাহর নির্দেশ এটাই ।” কুরাইশরা ছাড়া সারা আরাববাসী তাদের দিন ও রাতের পোশাক পরিধান করে তাওয়াফ করতনা এবং এর কারণ বর্ণনা করত যে, যে কাপড় পরিধান করে তারা পাপকাজ করেছে, সেই কাপড় পরে কি করে তারা তাওয়াফ করতে পারে? কিন্তু কুরাইশ গোত্র কাপড় পরেই কা'বাঘর প্রদক্ষিণ করত । কুরাইশরা, যাদেরকে “আল হামস' বলা হত, তারা পরিধেয় সাধারণ পোষাক পরিধান করেই তাওয়াফ করত। (তাবারী ১২/৩৭৭) আরাবের অন্যান্য গোত্রদের কেহ তাওয়াফ করতে চাইলে তারা “আল হামস' এর কাছ থেকে কাপড় ধার নিয়ে তা পরিধান করে তাওয়াফ করত । আর কেহ নতুন কাপড় পড়ে তাওয়াফ করলে, তাওয়াফ শেষে এ কাপড় পুনরায় তাওয়াফসহ অন্য কোন কাজে ব্যবহার করতনা। যাদের পক্ষে নতুন কাপড় সংগ্রহ করা সম্ভব হতনা, অথবা “আল হামস' এর কাছ থেকেও পেতনা, তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, এমনকি মহিলারাও উলঙ্গ অবস্থায় কাবা ঘরের চারদিক প্রদক্ষিণ করত। শুধু তাদের গোপনাঙ্গ কোন কিছু দিয়ে ঢেকে রাখত, আর বলত £ আজকে এ অংশটুকু এবং যা দেখা যাচ্ছে তা সবই আমি কারও জন্য (ব্যবহারের) অনুমতি দিবনা। মহিলারা প্রায় উলঙ্গ হয়েই তাওয়াফ করত এবং তারা তাওয়াফ করত রাতে । এগুলো তারা নিজেদের পক্ষ থেকেই আবিষ্কার করে নিয়েছিল এবং পূর্বপুরুষদের অনুসরণ করছিল । তাদের বিশ্বাস ছিল এই যে, তাদের পূর্বপুরুষদের এই কাজগুলো আল্লাহ তাআলার হুকুমের ভিত্তিতেই ছিল।
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।