[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৭ ৪ আ'রাফ ২৮২ পারা ৮ যুবকের আকারে হাযির হবে । কুরআনের পাঠক তাকে জিজ্ঞেস করবে ৪ “তুমি কে? সে উত্তরে বলবে ঃ 'আমি কুরআন । আমি তোমাকে রাতে জাগিয়ে রাখতাম এবং সারাদিন সিয়াম পালন করার হুকুম পালনার্থে পিপাসার্ত রাখতাম ।' (ইব্‌ন মাজাহ ২/১২৪২) কাবরের প্রশ্নের ঘটনায় রয়েছে যে, কাবরে মুমিনের কাছে একজন সুগন্ধময় সুন্দর যুবক আগমন করবে । কাবরবাসী তাকে জিজ্ঞেস করবে £ “তুমি কে?' সে বলবে ৪ “আমি তোমার সৎ আমল ।' (আহমাদ ৪/২৮৭) হাদীসে রয়েছে যে, একজন লোককে একটি কাগজের টুকরা দেয়া হবে এবং ওটা এক পাল্লায় রাখা হবে। আর অপর পাল্লায় রাখা হবে কাগজের নিরানব্বইটি দফতর। এক একটি দফতর এত বড় হবে যে, যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে । এঁ কাগজের টুকরায় 44|| 31 4 সু লিখা থাকবে । লোকটি বলবে £ “কোথায় এই কাগজের টুকরাটি এবং কোথায় এ বড় বড় দফতরগুলো ।” তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ঃ 'আজ কিন্ত তোমার উপর অত্যাচার করা হবেনা ।” রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন যে, তার পাপরাশির বড় বড় দফতরের পাল্লা হাল্কা হয়ে যাবে এবং এ কাগজখণ্ডের পাল্লা ভারী হয়ে যাবে । (তিরমিযী ৭/৩৯৫) আবার এ কথাও বলা হয়েছে যে, আমল বা আমলনামা ওযন করা হবেনা, বরং আমলকারীকে ওযন করা হবে । যেমন হাদীসে রয়েছে যে, কিয়ামাতের দিন একজন মোটা লোককে আনা হবে, কিন্তু সে আল্লাহর কাছে মশার ওযনের সমানও হবেনা। অতঃপর তিনি নিম্নের আয়াতটি পাঠ করেন ৪ 439 225হা ঢ 78 ০৪ পি ২ নিরিকরা জরা কাহফ, ১৮ ৪ ১০৫) (ফাতহুল বারী ৮/২৭৯) আবদুল্লাহ ইবন মাসউদ (রোঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার প্রশংসা করতে গিয়ে বলেন ঃ “তোমরা আবদুল্লাহ ইব্‌ন মাসউদের (রাঃ) সরু সরু পা দেখে কেন বিস্ময় বোধ করছ? আল্লাহর শপথ! এটা দীড়িপান্লায় ওযন করলে এর ওযন উহুদ পাহাড়ের চেয়েও বেশি হবে ।' (আহমাদ ১/৪২০) এই তিনটি বর্ণনাকে এভাবে জমা করা যেতে পারে যে, কখনও ওযন করা হবে আমল, কখনও আমলনামা এবং কখনও আমলকারীকে । এসব বিষয়ে আল্লাহ তা“আলাই সঠিক জ্ঞানের অধিকারী ।

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।