[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ ৫ আন'আম ২৫৮ পারা ৮ 2255 এ সত 2 ০০ কেহ যদি সৎ কাজ করে তাহলে সে তার কাজ অপেক্ষা উভ্ম ফল পাবে । (সুরা কাসাস, ২৮ $ ৮৪) ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মহাকল্যাণময় আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছেন ৪ “তোমাদের মহামহিমানিত আল্লাহ বড় করুণাময়। কেহ যদি কোন ভাল কাজের ইচ্ছা করে, কিন্তু এ কাজ করতে না পারে তবুও তার জন্য একটা সাওয়াব লিখে নেয়া হয়। আর যদি সে এ কাজটি করে তাহলে তার জন্য দশটি সাওয়াব লিখা হয় এবং তার ভাল নিয়াতের কারণে এটা বৃদ্ধি হতে হতে সাতশ" পর্যন্ত পৌছে যায়। পক্ষান্তরে কেহ যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে, কিন্তু তা করা থেকে বিরত থাকে তাহলে ওর জন্যও একটা সাওয়াব লিখা হয়। আর যদি তা করে ফেলে তাহলে একটা মাত্র পাপ লিখা হয় এবং সেটাও ইচ্ছা করলে মহামহিমানিত আল্লাহ ক্ষমা করে দেন। ধ্বংস যাদের তাকদীরে লিখা রয়েছে আল্লাহ তা'আলা শুধু তাদেরকেই ধ্বংস করবেন ।' (আহমাদ ১/২৭৯, ফাতহুল বারী ১১/৩৩১, মুসলিম ১/১১৮, নাসাঈ ৪/৩৯৬) আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহামহিমাৰ্িত আল্লাহ বলেন ঃ যে ব্যক্তি একটি ভাল কাজ করবে তার জন্য দশটি সাওয়াব রয়েছে এবং আমি তার চেয়েও বেশি প্রদান করব । আর যে ব্যক্তি একটি খারাপ কাজ করবে, তার অনুরূপ একটি মাত্র পাপ তার জন্য লিখা হবে অথবা আমি ওটাও ক্ষমা করে দিব। যে ব্যক্তি ভূ-পৃষ্ঠ পরিমান পাপ করে আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমার সাথে কেহকেও শরীক করবেনা, আমি সেই পরিমাণই ক্ষমা তার উপর নাধিল করব। যে ব্যক্তি আমার দিকে অর্ধহাত অগ্রসর হবে, আমি তার দিকে এক হাত অগ্রসর হব । যে ব্যক্তি আমার দিকে এক হাত (নিম্ন বাহু) অগ্রসর হবে, আমি তার দিকে দু'হাত (পূর্ণ বাহু) অগ্রসর হব। যে ব্যক্তি আমার দিকে হেটে আসবে, আমি তার দিকে দৌড়ে যাব।* (আহমাদ ৫/১৫৩, মুসলিম ৪/২০৬৮) এটা জেনে নেয়া যরুরী যে, যে ব্যক্তি কোন পাপকাজের ইচ্ছা করেও তা করলনা ওটা তিন প্রকার। (১) কখনও এরূপ হয় যে, সে আল্লাহর ভয়ে পাপের ইচ্ছা পরিত্যাগ করল । এ প্রকারের লোককেও পাপকাজ থেকে বিরত থাকার কারণে একটি সাওয়াব দেয়া হবে এবং এটা আমল ও নিয়াতের উপর নির্ভরশীল। এ কারণেই তার জন্য একটা সাওয়াব লিখা হয়। যেমন সহীহ হাদীসে রয়েছে যে, আল্লাহ তা'আলা বলেন ৫ সে আমারই কারণে পাপকাজ

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।