[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ ৫ আন'আম ২৫৬ পারা ৮ ধর্মের ব্যাপারে বিভক্তি নিরুৎসাহিত করা হয়েছে মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন যে, এ আয়াতটি ইয়াহুদী ও নাসারাদের ব্যাপারে নাধিল হয়েছে। (তোবারী, ১২/২৬৯-৭০) আল আউফী (েহঃ) বলেন, ইবন আব্বাস (রাঃ) এ আয়াতের ব্যাপারে বলেছেন যে. রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আগমনের পূর্বে ইয়াহুদী ও নাসারারা নিজেদের মধ্যে দ্বন্দ কলহের ফলে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছিল। তার আগমনের পর তাকে বলা হল £ গল ৪ ৮৪০ ০ 1965 ৮8১18 (০ 1 নিশ্চয়ই যারা নিজেদের দীনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে ওকে খন্ড বিখন্ড করেছে এবং বিভিরন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে কোন ব্যাপারে তোমার কোন দায়িত্ব নেই ) (€তাবারী ১২/২৬৯) এরা হচ্ছে বিদআতী, সন্দেহ পোষণকারী পথভ্রষ্ট সম্প্রদায় । তবে প্রকাশ্য কথা এই যে, এ আয়াতটি সাধারণ । এমন প্রত্যেক ব্যক্তির উপরই এটা প্রযোজ্য হতে পারে যে আল্লাহর দীনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং দীনের বিরোধী হয়ে যায়। কেননা আন্রাহ তা'আলা স্বীয় রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সত্য ধর্মের হিদায়াতসহ প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত দীনের উপর দীন ইসলামকে জয়যুক্ত করেন। ইসলামের পথ একটাই । তাতে কোন মতভেদ ও বিচ্ছিন্নতা নেই। যারা পৃথক দল অবলম্বন করেছে, যেমন বাহাত্তর দল বিশিষ্ট লোকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত-পবিত্র। এ আয়াতটি এ আয়াতের মতই, যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ ৬2] ভ9 ওঠ ৮49 ০$ 5 9৪ ৩2 পি 68 নৃহকে আর যা আমি অহী করেছিলাম তোমাদের । (সুরা শুরা, ৪২ £ ১৩) হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 “আমরা নাবীরা বৈমাত্রেয় সন্তানদের মত। কিন্তু আমাদের সকলেরই দীন বা ধর্ম একটিই। (ফাতহুল বারী ৬/৫৫০) এটাই হচ্ছে সিরাতে মুসতাকীম এবং এটাই হচ্ছে এ হিদায়াত যা রাসূলগণ অন্য কেহকে শরীক না করে এক আল্লাহর ইবাদাত সম্পর্কে পেশ করেছেন এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের শারীয়াতকে দৃঢ়ভাবে ধারণ করাকে সিরাতে মুসতাকীম বানিয়েছেন। এ ছাড়া

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।