[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ 8 আন'আম ২৫৩ পারা ৮ “কিয়ামাত সংঘটিত হবেনা যে পর্যন্ত না পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে । আর যখন লোকেরা এ অবস্থা অবলোকন করবে তখন সারা দুনিয়াবাসীর এটার প্রতি বিশ্বাস হয়ে যাবে এবং তারা ঈমান আনবে । আর যদি পশ্চিম দিক হতে সূর্যের আবির্ভাব হওয়ার পূর্বে ঈমান না এনে থাকে তাহলে তখনকার ঈমান আনায় কোনই ফল হবেনা ।' (ফাতহুল বারী ৮/১৪ ৭) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “যদি তিনটি জিনিস প্রকাশ হয়ে পড়ে তাহলে ওগুলি প্রকাশ পাওয়ার পূর্বে কেহ ঈমান এনে না থাকলে তখন ঈমান আনা বিফল হবে এবং পূর্বে ভাল কাজ না করে থাকলে তখন ভাল কাজ করে কোনই লাভ হবেনা । প্রথম নিদর্শন হচ্ছে পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া। দ্বিতীয় নিদর্শন হচ্ছে দাজ্জালের আবির্ভাব এবং তৃতীয় নিদর্শন হচ্ছে 'দাব্বাতুল আরদ"' এর প্রকাশ ।” (তাবারী ১২/২৬৫) ইমাম আহমাদ (রহঃ) থেকে এ বিষয়ে যে হাদীস বর্ণনা করা হয়েছে তাতে রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে 'ধুম্রের' কথা উল্লেখ করা হয়েছে। (আহমাদ ২/৪৪৫) অপর একটি হাদীস ৪ আমর ইব্‌ন জারীর (রহঃ) বর্ণনা করেন ঃ তিনজন মুসলিম মাদীনায় মারওয়ানের নিকট উপস্থিত ছিলেন এবং তিনি কিয়ামাতের নিদর্শনাবলীর আলোচনা করতে গিয়ে বলছিলেন যে, দাজ্জাল বের হওয়া কিয়ামাতের প্রথম আলামত । অতঃপর লোকগুলো আবদুল্লাহ ইব্ন আমরের (রাঃ) কাছে আগমন করেন এবং মারওয়ানের কাছে যা শুনেছিলেন তা তার কাছে বর্ণনা করেন। তিনি (ইবন আমর) তখন বললেন £ “মারওয়ানতো কিছুই বলেননি । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে যা শুনে স্মরণ করে রেখেছি, তা*ই তোমাদেরকে শোনাচ্ছি। তিনি বলেছেন ঃ প্রথম নিদর্শন এই যে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তারপর প্রত্যুষে দাব্বাতুল আরদের আবির্ভাব অথবা কোন একটি প্রথমে এবং অন্যটি এরপরে প্রকাশ পাবে ।' (আহমাদ ২/২০১) অতঃপর আবদুল্লাহ (রাঃ) বলেন ৪ আমার মনে হয় প্রথম যে ঘটনা ঘটবে তা হল পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া। সুতরাং তাকে অনুমতি দেয়া হয় যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পশ্চিম দিক হতে উদিত হওয়ার আদেশ না করেন। এ দিনও যথারীতি সূর্য আরশের নীচে গিয়ে সাজদাহ করার পর পুনরায় পূর্ব দিকে উদিত হওয়ার প্রার্থনা করবে । কিন্তু আল্লাহ তা'আলার কাছ থেকে কোন সাড়া পাবেনা এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী (এ রাত) প্রলধ্বিত হতে থাকবে এবং

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।