[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ 8 আন“আম ২৩৪ পারা ৮ বলে দেই যে, আল্লাহ কোন্‌ জিনিসগুলিকে হারাম করেছেন। আমি এসব কথা ধারণা ও অনুমান করে বলছিনা, বরং আল্লাহ আমার কাছে যে অহী করেছেন সেই অনুযায়ীই বলছি। কোন অবস্থায়ই শির্ক করা যাবেনা বলা হয়েছে 8৪ তোমরা আল্লাহর সাথে অন্য কেহকেও শরীক বানিওনা। আয়াতের ভাষার ধরণে বুঝা যাচ্ছে যে, এখানে ৮-০) শব্দটি উহ্য রয়েছে, অর্থাৎ 4414 34 01 ৯৪৩০)। এইরূপ রয়েছে। এ জন্যই আয়াতের শেষে রয়েছে 09 ৮৫ এ ৮6৩০) ৯5১ অর্থাৎ এসব বিষয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা অনুধাবন করতে পার। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবূ যার রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “জিবরাঈল (আঃ) আমার কাছে এসে এ সংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি শির্ক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে ।' আমি বললাম £ যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে তবুও কি? তিনি উত্তরে বললেন ঃ “হ্যা, যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে।' আমি তিনবার এই প্রশ্ন করি। প্রতিবারেই তিনি এই উত্তরই দেন এবং তৃতীয়বারে বলেন £ “যদিও সে ব্যভিচার করে, অথবা চুরি করে এবং মদ্যপান করে তেবুও সে জান্নাতে প্রবেশ করবে) ।' (বুখারী ১২৩৭, মুসলিম ৯৪) মুসনাদ এবং সুনান গ্রন্থের কোন কোন লেখক বর্ণনা করেছেন, আবু যার (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন 8 “হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দু'আ করবে এবং আমার কাছে আশা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করতে থাকব যা কিছু পাপ তোমার দ্বারা হোক। আর আমি তোমার পাপরাশিকে মোটেই গ্রাহ্য করবনা । তুমি যদি আমার কাছে পৃথিবীপূর্ণ পাপরাশি নিয়ে আস তাহলে আমি তোমাকে পৃথিবীপূর্ণ ক্ষমা প্রদান করব, যদি তুমি আমার সাথে কেহকেও শরীক না করে থাক এবং ইবাদাতে আমার সাথে অন্যকে না ডাক। যদি তোমার পাপরাশি আকাশ ভর্তিও হয় এবং তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব ।” (আহমাদ ৫/১৭২, তিরমিযী ৯/৫২৪) কুরআনুল কারীমে এর সাক্ষ্য মিলে। আল্লাহ তাআলা বলেন $

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।