[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ ৫ আন'আম ১৮৬ পারা ৮ কাফিরেরাও রাসূলের (সাঃ) চারিত্রিক গুণাগুণ স্বীকার করত এ দুর্ভাগারা নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের ফাযীলাত, বংশ মর্যাদা, গোত্রীয় সম্মান এবং তার জন্মভূমি মাককার শ্রেষ্ঠত সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল ছিল। আল্লাহ, সমস্ত মালাইকা এবং মুমিনদের পক্ষ থেকে তার উপর দুরুদ বর্ষিত হোক। এমন কি এ লোকগুলো তার নাবুওয়াত লাভের পূর্বেও তার মধুর ও নির্মল চরিত্রের এভাবে স্বীকারোক্তি করেছিল যে, তাকে আল- আমীন (বিশ্বস্ত, সত্যবাদী ও আমানাতদার) উপাধিতে ভূষিত করেছিল । কাফিরদের নেতা আবু সুফিয়ান পর্যন্ত তার সত্যবাদিতায় এত প্রভাবান্বিত ছিলেন যে, যখন রোম সম্রাট হিরাক্রিয়াস তার সম্পর্কে এবং তার বংশ সম্পর্কে তাকে (আবু সুফিয়ানকে) জিজ্ঞাসাবাদ করেন তখন তিনি নিঃসংকোচে উত্তর দেন, আমাদের মধ্যে তিনি অতি সন্ত্রান্ত বংশীয় লোক ।' তারপর হিরাক্লিয়াস জিজ্ঞেস করেন £ “এর পূর্বে কখনও তিনি মিথ্যাবাদী প্রমাণিত হয়েছিলেন কি?' আবু সুফিয়ান উত্তরে বলেছিলেন £ না ।' যাহোক, এটা খুবই দীর্ঘ হাদীস। এর দ্বারা রোম সস্ত্রাট প্রমাণ লাভ করেছিলেন যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে, এসব হচ্ছে তার নাবুওয়াত ও সত্যবাদিতার প্রকৃষ্ট প্রমাণ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “আল্লাহ তাআলা ইবরাহীমের (আঃ) সন্তানদের মধ্য হতে ইসমাঈলকে (আঃ) মনোনীত করেছেন, বানী ইসমাঈলের মধ্য হতে বানী কিনানাকে মনোনীত করেছেন, বানী কিনানার মধ্য হতে কুরাইশকে বেছে নিয়েছেন, কুরাইশের মধ্য হতে বানী হাশিমকে পছন্দ করেছেন এবং বানী হাশিমের মধ্য হতে আমাকে মনোনীত করেছেন ।” (আহমাদ ৪/১০৭, মুসলিম ৪/১৬৮২) সহীহ বুখারীতে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “বানী আদমের উত্তম যুগ একের পর এক আসতে রয়েছে। শেষ পর্যন্ত এ উত্তম যুগও এসে গেছে যার মধ্যে আমি রয়েছি ।” (ফাতহুল বারী ৬/৬৫৩) আল্লাহ তা“আলা বলেন ৪ মা 1429 | ০৩৮ ১৬০ 192751 (এ) ভি বড়বন্ ও প্রতারণার জন্য আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন শান্তি প্রা হবে। এটা রিসালাতের অনুসরণ করা থেকে অহংকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য স্বীকার করা হতে বঞ্চিত গর্ককারীর জন্য কঠিন ধমক।

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।