[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 3
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ৬ ৪ আন'আম ১০০ পারা ৭ দায়িতৃতো হচ্ছে শুধু প্রচার করা, আর তোমাদের কাজ হচ্ছে শ্রবণ করা ও মেনে নেয়া। যে আমার কথা মেনে চলবে সে দুনিয়া ও আখিরাতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে এবং যে বিরুদ্ধাচরণ করবে সে উভয় জায়গায়ই হতভাগ্য হবে। এ জন্যই ইরশাদ হচ্ছে ঃ প্রত্যেক সংবাদের জন্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে, যদিও সেটা বিলম্বে হয়। যেমন অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঃ ৮০৮ এত পা ৪৫০০৫ হি 4৮4 তি এর সংবাদ তোমরা অবশ্যই জানবে, কিছুকাল পরে । (সূরা সাদ, ৩৮ ৪ ৮৮) তিনি আরও বলেন ঃ টা এতে ৩৬০৮৮ প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ । (সূরা রাঁদ, ১৩ £ ৩৮) এটা হচ্ছে ধমক ও ভীতি প্রদর্শন। এ জন্যই মহান আল্লাহ বলেন £ ১৯ ১7 সত্রই তোমরা জানতে পারবে। আল্লাহর আয়াতকে অস্বীকারকারী কিংবা হাঁসি তামাশীকারীদের সাথে উঠা-বসা নিষেধ মুহাম্মাদ! যখন তুমি কাফিরদেরকে দেখবে যে, তারা মিথ্যা প্রতিপন্নতা ও বিদ্ধপের সঙ্গে আমার আয়াতসমূহ সম্পর্কে সমালোচনা করছে, তখন তুমি তাদের নিকট থেকে দূরে সরে যাবে যে পর্যন্ত না তারা অন্য কোন প্রসঙ্গে লিগ হয়। আর যদি শাইতান তোমাকে এটা ভুলিয়ে দেয় তাহলে স্মরণ হওয়া মাত্রই তুমি এ অত্যাচারীদের সাথে আর বসবেনা । ভাবার্থ এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উম্মাতের কোন লোকই যেন এ সব অবিশ্বাসী ও মিথ্যা প্রতিপন্নকারীর সাথে উঠা-বসা না করে যারা আল্লাহর আয়াতসমূহকে পরিবর্তন করে এবং ওগুলিকে সঠিক ও প্রকাশমান ভাবার্থের উপর কায়েম রাখেনা । এ জন্যই হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “আমার উম্মাত ভুল বশতঃ বা বাধ্য হয়ে কোন কাজ করলে তা ক্ষমা করে দেয়া হয়েছে। (ইবন মাজাহ ১/৬৫৯) কুরআনুল হাকীমে এ ধরণের আরও আয়াত রয়েছে ঃ

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।