[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ১ £ ফাতিহা ৮৩ পারা ১ প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে প্রত্যেক কাজ ও কথার প্রারস্তে বিসমিল্লাহ বলা মুস্তাহাব । খুতবার শুরুতেও বিসমিল্লাহ বলা উচিত। হাদীসে আছে যে, বিসমিল্লাহ দ্বারা যে কাজ আরম্ভ করা না হয় তা কল্যাণহীন ও বারাকাতশূন্য থাকে । মুসনাদ আহমাদ এবং সুনানে রয়েছে, আবু হুরাইরাহ (রাঃ), সাঈদ ইব্‌ন যায়িদ (রহঃ) এবং আবু সাঈদ (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি অযুর সময় বিসমিল্লাহ বলেনা তার উধু হয়না ।” (আহমাদ ৩/৪১, আবু দাউদ ১/৭৫, তিরমিযী ১/১১৫, নাসাঈ ১/৬১, ইব্ন মাজাহ ১/১৪০) এ হাদীসটি হাসান বা উত্তম। কোন কোন আলেম তো উযুর সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব বলে থাকেন। খাওয়ার সময়েও বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। সহীহ মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উমার ইব্‌ন আবী সালামাহকে (রাঃ) (যিনি তার সহধর্মিনী উম্মে সালামাহর (রাঃ) পূর্ব স্বামীর পুত্র ছিলেন) বলেন £ “বিসমিল্লাহ বল, ডান হাতে খাও এবং তোমার সামনের দিক থেকে খেতে থাক।' মুসলিম ২/১৬০০) কোন কোন আলেম এ সময়েও বিসমিল্লাহ বলা ওয়াজিব বলে থাকেন। স্ত্রীর সঙ্গে মিলনের সময়েও বিসমিল্লাহ বলা উচিত। সহীহ বুখারী ও মুসলিমে ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “তোমাদের মধ্যে কেহ স্বীয় স্ত্রীর সঙ্গে মিলনের ইচ্ছা করলে যেন সে এটা পাঠ করে ঃ 86) 6 ০৫:৫৭। ৬ 050 ৮ ক দে এ] পে আল্লাহর নামের সঙ্গে আরম্ভ করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে এবং যা আমাদেরকে দান করবেন তাকেও শাইতানের কবল হতে রক্ষা করুন। তিনি আরও বলেন যে, এই মিলনের ফলে যদি সে গর্ভধারণ করে তাহলে শাইতান সেই সন্তানের কোন ক্ষতি করতে পারবেনা । (ফাতহুল বারী ৯/১৩৬, মুসলিম ২/১০৫৮) “আল্লাহ' শব্দের অর্থ 248 বারাকাত বিশিষ্ট ও উচ্চ মর্যাদা সম্পন্ন মহান প্রভুর র একটি বিশিষ্ট নাম। বলা হয় যে, এটাই ৮০। ৮1 কেননা সমুদয় উত্তম গুণের সঙ্গে এটাই গুণান্বিত হয়ে থাকে । যেমন পবিত্র কুরআনে রয়েছে £

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।