[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ১ ঃ ফাতিহা ৮২ পারা ১ দ্বিতীয় মতামত এই যে, “বিসমিল্লাহ জোরে পড়তে হবেনা । খলীফা চতুষ্টয়, আবদুল্লাহ ইব্‌ন মুগাফৃফাল, তাবেঈন ও পরবর্তী যুগের দলসমূহ হতে এটা সাব্যস্ত আছে। আবু হানীফা রহঃ), সাওরী (রহঃ) এবং আহমাদ ইব্‌ন হাম্বালের (রহঃ) এটাই মাযহাব । ইমাম মালিকের (রহঃ) মাযহাব এই যে, “বিসমিল্লাহ' পড়তেই হবেনা, জোরেও নয়, আস্তেও নয় । তার প্রথম দলীল তো সহীহ মুসলিমের আয়িশা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি যাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সালাতকে তাকবীর ও কিরা'আতকে (| (১ 4] 42 দ্বারা শুরু করতেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আছে যে, আনাস ইব্‌ন মালিক (রাঃ) বর্ণনা করেন ঃ “আমি নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম, আবু বাকর (রাঃ), উমার (রাঃ) এবং উসমানের (রাঃ) পিছনে সালাত আদায় করেছি। তারা সবাই ৬০এ। ৬ 4 ১০০ দ্বারা সালাত আর্ত করতেন। সহীহ মুসলিমে আছে যে, বিসমিল্লাহ পাঠ করতেননা । কিরা'আতের প্রথমেও না, শেষেও না। (ফাতহুল বারী ২/২৬৫, মুসলিম ১/২৯৯) সুনানে আবদুল্লাহ ইব্‌ন মুগাফফাল (রাঃ) হতেও এরূপই বর্ণিত আছে। (তিরমিধী ২৪৪) এ হল এসব ইমামের বিসমিল্লাহ" আস্তে পড়ার দলীল । এ প্রসঙ্গে এটাও স্মর্তব্য যে, এ কোন বড় রকমের মতভেদ নয়। প্রত্যেক দলই অন্য দলের সালাতকে শুদ্ধ বলে থাকেন। “বিসমিল্লাহ'র ফাযীলাত মুসনাদ আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সোয়ারীর উপর তার পিছনে যে সাহাবী (রাঃ) উপবিষ্ট ছিলেন তার বর্ণনাটি এই ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উদ্ত্রীটির কিছু পদস্থলন ঘটলে আমি বললাম যে শাইতানের সর্বনাশ হোক। তখন রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সান্নাম বললেন ৪ তোমরা ইহা (অভিশপ্ত শাইতান) বলনা, কারণ এতে সে গর্বে বড় হয়ে যায়, এমনকি একটি বড় ঘর হয়ে যায়। বরং বিসমিল্লাহ বল, কারণ এতে শাইতান ছোট হতে হতে মাছির মত হয়ে যায়। (আহমাদ ৫/৫৯) ইমাম নাসাঈ (রহঃ) স্বীয় কিতাব “আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ' এর মধ্যে এবং ইব্‌ন মিরদুওয়াই রেহঃ) স্বীয় তাফসীরে হাদীসটি বর্ণনা করেছেন এবং সাহাবীর (রাঃ) নাম বলেছেন উসামা ইব্‌ন উমায়ের (রাঃ)। (নাসাঈ ৬/১৪২) আর তাতেই আছে 8 এটা একমাত্র বিসমিল্লাহরই বারাকাত ।'

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।