সুরা ১ £ ফাতিহা ৮০ পারা ১ ইমাম আবু হানীফা (রহঃ) ও তাদের সহচরগণ বলেন যে, “বিসমিল্লাহ' সূরা ফাতিহারও আয়াত নয় বা অন্য কোন সুরারও আয়াত নয় । “বিসমিল্লাহির রাহমানির রাহীম' উচ্চস্বরে পাঠ করা প্রসঙ্গ নিয়েও মতভেদের অবকাশ রয়েছে। যারা একে সুরা ফাতিহার পৃথক একটি আয়াত মনে করেননা তারা একে নিম্নস্বরে পড়ার পক্ষপাতি। এখন অবশিষ্ট রইলেন শুধু এ সব লোক যারা বলেন যে, এটি প্রত্যেক সূরার প্রথম আয়াত। তাদের মধ্যেও আবার মতভেদ রয়েছে। ইমাম শাফিঈর (রহঃ) অভিমত এই যে, সুরা ফাতিহা ও অন্যান্য প্রত্যেক সুরার পূর্বে একে উচ্চস্বরে পড়তে হবে। সাহাবা (রাঃ), তাবেঈন (রহঃ) এবং মুসলিমদের পূর্ববর্তী যুগের ইমামগণের এটাই মাযহাব । সাহাবীগণের (রাঃ) মধ্যে একে উচ্চস্বরে পড়ার পক্ষপাতি হলেন আবূ হুরাইরাহ রোঃ), ইব্ন উমার (রাঃ), ইব্ন আব্বাস (রাঃ), মু'আবিয়া রোঃ), উমার (রাঃ), আবু বাকর (রাঃ) এবং উসমান (রাঃ) । আবু বাকর (রাঃ) এবং উসমান (রাঃ) হতেও গারীব বা দুর্বল সনদে ইমাম খতীব (রহঃ) এটা নকল করেছেন। বাইহাকী রেহঃ) ও ইব্ন আবদুল বার্ (রহঃ) উমার (রোঃ) ও আলী (রাঃ) হতেও এটি বর্ণনা করেছেন। তাবেঈগণের মধ্যে সাঈদ ইব্ন যুবাইর (রহঃ), ইকরিমাহ (রহঃ), আবু কালাবাহ্ (রহঃ), যৃহরী (রহঃ), আলী ইব্ন হাসান (রহঃ), তার ছেলে মুহাম্মাদ (রহঃ), সাঈদ ইব্ন মুসাইয়াব (রহঃ), “আতা (রহঃ), তাউস (রহঃ), মুজাহিদ রেহঃ), সালিম (রহঃ), মুহাম্মাদ ইব্ন কাব কারাজী (রহঃ), আবু বাকর ইবৃন মুহাম্মাদ ইব্ন আম্র (রহঃ) ইব্ন হাযম, আবু ওয়ায়েল (রহঃ), ইব্ন সীরীন (রহঃ), মুহাম্মাদ ইবনুল মুনকাদির (রহঃ), আলী ইব্ন আবদুল্লাহ ইব্ন আব্বাস রেহঃ), তার ছেলে মুহাম্মাদ, ইব্ন উমারের (রাঃ) গোলাম নাফি, যায়িদ ইব্ন আসলাম (রহঃ), উমার ইব্ন আবদুল আযীয (রহঃ), আরযাক ইব্ন কায়েস (রহঃ), হাবীব ইব্ন আবী সাবিত (রহঃ), আবু শা"শা' (রেহঃ), মাকহুল (রহঃ), আবদুল্লাহ ইব্ন মুগাফফাল ইব্ন মাকরান (রহঃ), এবং বাইহাকীর বর্ণনায় আবদুল্লাহ ইব্ন সাফওয়ান (রহঃ), মুহাম্মাদ ইব্ন হানাফিয়্যাহ (রহঃ) এবং আবদুল বারের বর্ণনায় আমর ইব্ন দীনার (রহঃ)। এরা সবাই সালাতের যেখানে কিরা“আত উচ্চস্বরে পড়া হয়, বিসমিল্লাহির রাহমানির রাহীমকেও উচ্চ শব্দে পড়তেন। এর একটি প্রধান দলীল এই যে, এটি যখন সুরা ফাতিহারই একটি আয়াত তখন পূর্ণ সূরার ন্যায় একে উচ্চস্বরে পড়তে হবে। তাছাড়া সুনান নাসাঈ, সহীহ
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।