[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

0017191715 সুরা ১ ঃ ফাতিহা ৭৪ পারা ১ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাথে আমরা উপবিষ্ট থাকা অবস্থায় দুই লোক তর্ক করছিল। তাদের একজন অপরজনকে গালাগালি করছিল এবং রাগে তার মুখমন্ডল রক্তিমাভ হয়েছিল । রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন ঃ আমি এমন একটি বাক্য জানি, যদি সে তা এখন উচ্চারণ করে তাহলে তার রাগান্বিত অবস্থা চলে যাবে। তা হল আশ্উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। তখন এ লোককে অন্যরা বললেন ঃ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তা কি তুমি শুনতে পাওনি? লোকটি বলল £ আমি পাগল নই। (ফাতহুল বারী ৬/৩৮৮, মুসলিম ৪/২০১৫, আবূ দাউদ ৫/১৪০, নাসাঈ ১০২৩৩) সহীহ মুসলিম, সুনান আবু দাউদ এবং সুনান নাসাঈতেও বিভিন্ন সনদে এবং বিভিন্ন শব্দে এ হাদীসটি বর্ণিত হয়েছে। এ সম্পর্কে আরও হাদীস রয়েছে। এ সবের বর্ণনার জন্য যিক্র, ওযীফা এবং আমলের বহু কিতাব রয়েছে। ইসতি“আযাহ কি যরুরী জামহুর উলামার মতে ইসতি'আযাহ্‌* বা 'আউযুবিল্লাহ' পড়া মুস্তাহাব, ওয়াজিব নয়। সুতরাং তা না পড়লে পাপ হবেনা । “আতা ইব্‌ন আবী রিবাহের (রহঃ) অভিমত এই যে, কুরআন পাঠের সময় আণ্উযু পড়া ওয়াজিব, তা সালাতের মধ্যেই হোক বা সালাতের বাইরেই হোক। ইমাম রাযী (রহঃ) এই কথাটি নকল করেছেন। “আতার (রহঃ) কথার দলীল প্রমাণ হল আয়াতের প্রকাশ্য শব্দগুলি। কেননা এতে ১৪৫৬ শব্দটি 'আমর' বা নির্দেশ সূচক ক্রিয়াপদ ৷ ঠিক তন্রপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সদা সর্বদা এর উপর আমলও তা অবশ্য করণীয় হওয়ার দলীল । এর দ্বারা শাইতানের দুষ্টামি ও দুস্কৃতি দূর হয় এবং তা দূর করাও এক রূপ ওয়াজিব । আর যা দ্বারা ওয়াজিব পূর্ণ হয় সেটাও ওয়াজিব হয়ে দীড়ায়। আউযুবিল্লাহ বলার ফাষীলাত আ্উযুবিল্লাহির মধ্যে রয়েছে বিস্ময়কর উপকার ও মাহাত্য । আজে বাজে কথা বলার ফলে মুখে যে অপবিত্রতা আসে তা বিদুরিত হয়। ঠিক তন্রপ এর দ্বারা মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হয় এবং তার ব্যাপক ও একচ্ছত্র ক্ষমতার কথা স্বীকার করা হয়। আর আধ্যাত্মিক প্রকাশ্য শত্রুর প্রতিদ্বন্দিতায় স্বীয় দুর্বলতা ও অপারগতার কথা স্বীকার করে নেয়া হয়। কেননা মানুষ শত্রুর

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।