[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ 711
📝 Text 📖 PDF

(0017191715 সুরা ১ £ ফাতিহা ৬৯ পারা ১ অর্থ হল কিরা“আত বা কুরআন পঠন। (ফাতহুল বারী ৮/২৫৭) এভাবে উপরোক্ত হাদীসে কিরা“আতকে “সালাত' বলা হয়েছে। এতে সালাতের মধ্যে কিরা“আতের যে গুরুত্ব রয়েছে তা বিলক্ষণ জানা যাচ্ছে। আরও প্রকাশ থাকে যে, কিরা'আত সালাতের একটি মস্তবড় স্তম্তভ। এ জন্যই এককভাবে ইবাদাতের নাম নিয়ে ওর একটি অংশ অর্থাৎ কিরা'আতকে উদ্দেশ্য করা হয়েছে। অপর পক্ষে এমনও হয়েছে যে, এককভাবে কিরা“আতের নাম নিয়ে তার অর্থ সালাত নেয়া হয়েছে। যেমন আল্লাহ তা'আলার কথা £ 135১5 রি ২০৪ পা 028 4 একা 928 কারণ ফাজরের কুরআন পাঠ স্বাক্ষী স্বরূপ । (সূরা ইসরাহ, ১৭ ৪ ৭৮) এখানে কুরআনের ভাবার্থ হল সালাত। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের হাদীসে রয়েছে যে, ফাজরের সালাতের সময় রাত্রি ও দিনের মালাইকা/ফেরেশতাগণ একত্রিত হন। (ফাতহুল বারী ৮/২৫১, মুসলিম ১/৪৩৯) প্রতি রাক'আতে অবশ্যই সুরা ফাতিহা পাঠ করতে হবে উপরোক্ত আয়াত ও হাদীসসমূহ দ্বারা জানা গেল যে, সালাতে কিরা“আত পাঠ খুবই যরুরী এবং আলেমগণও এ বিষয়ে একমত । সহীহ বুখারী ও সহীহ মুসলিমে উল্লেখ আছে যে, সালাতে সুরা ফাতিহা পাঠ করা যরুরী এবং অপরিহার্য এবং তা পড়া ছাড়া সালাত আদায় হয়না । অন্যান্য সমস্ত ইমামের এটাই মত। এই হাদীসটি তাদের দলীল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “যে ব্যক্তি সালাত আদায় করল, অথচ তাতে উম্মুল কুরআন পাঠ করলনা, এ সালাত অসম্পূর্ণ, অসম্পূর্ণ অসম্পূর্ণ; পূর্ণ নয়'। (আহমাদ ২/২৫০) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনা তার সালাত হয়না ।” (ফাতহুল বারী ২/২৭৬, মুসলিম ১/২৯৫) সহীহ ইব্‌ন খৃযাইমাহ ও সহীহ ইব্‌ন হিব্বানে আবু হুরাইরাহ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্নাম বলেছেন ৪ “এ সালাত হয়না যার মধ্যে উম্মুল কুরআন পড়া না হয়।” হোদীস নং ১/২৪৮ ও ৩/১৩৯) এ ছাড়া আরও বহু হাদীস রয়েছে যে, প্রতি রাক'আতে সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব ।

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.