(0017191715 সুরা ১ £ ফাতিহা ৬৭ পারা ১ সুরা ফাতিহার মর্যাদার ব্যাপারে উপরোল্লিখিত হাদীসসমূহ ছাড়াও আরও হাদীস রয়েছে। সহীহ বুখারীতে “ফাযায়িলুল কুরআন” অধ্যায়ে আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন ঃ “একবার আমরা সফরে ছিলাম । এক স্থানে আমরা অবতরণ করি। হঠাৎ একটি দাসী এসে বলল ৪ “এ এলাকার গোত্রের নেতাকে সাপে কেটেছে। আমাদের লোকেরা এখন সবাই অনুপস্থিত । ঝাড় ফুঁক দিতে পারে এমন কেহ আপনাদের মধ্যে আছে কি? আমাদের মধ্য হতে একটি লোক তার সাথে গেল। সে যে ঝাড় ফুঁকও জানত তা আমরা জানতামনা | সেখানে গিয়ে সে কিছু ঝাড় ফুঁক করল। আল্লাহর অপার মহিমায় তৎক্ষণাৎ সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল। অতঃপর সে ৩০টি ছাগী দিল এবং আমাদের আতিথেয়তার জন্য অনেক দুধও পাঠিয়ে দিল। সে ফিরে এলে আমরা তাকে জিজ্ঞেস করলাম £ “তোমার কি এ বিদ্যা জানা ছিল? সে বলল £ “আমিতো শুধু সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি আমরা বললাম ৪ “তাহলে এ প্রাপ্ত মাল এখনই স্পর্শ করনা। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করে নেই।' মাদীনায় এসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে এ ঘটনা বিস্তারিত বর্ণনা করলাম । তিনি বললেন 8 “এটা যে ফুঁক দেয়ার সুরা তা সে কি করে জানল? এ মাল ভাগ কর। আমার জন্যও এক ভাগ রেখ ।' ফোতহুল বারী ৮/৬৭১) সহীহ মুসলিম ও সুনান নাসাঈতে আছে যে, একদা জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট বসেছিলেন, এমন সময় উপর হতে এক বিকট শব্দ এলো। জিবরাঈল (আঃ) উপরের দিকে তাকিয়ে বললেন ঃ আজ আকাশের এ দরজাটি খুলে গেছে যা ইতোপূর্বে কখনও খুলেনি । অতঃপর সেখান হতে একজন মালাক/ফেরেশতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন, “আপনি খুশি হোন! এমন দু*টি নূর আপনাকে দেয়া হল যা ইতোপূর্বে কেহকেও দেয়া হয়নি। তা হল সুরা ফাতিহা ও সুরা বাকারাহর শেষ আয়াতগুলি। ওর এক একটি অক্ষরের উপর নূর রয়েছে। এটি সুনান নাসাঈর শব্দ । সূরা ফাতিহা ও সালাত আদায় প্রসঙ্গ সহীহ মুসলিমে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “যে ব্যক্তি সালাতে উম্মুল কুরআন পড়ল না তার সালাত অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ, পূর্ণ নয়।” আবু হুরাইরাহকে (রাঃ) জিজ্ঞেস করা হল £ 'আমরা যদি
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।