[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ১ £ ফাতিহা ৬৫ পারা ১ ইহাই “উম্মুল কুরআন,” ইহাই “ফাতিহাতুল কিতাব' এবং ইহাই “সাবআ' মাসানী ৷” (তাবারী ১/১০৭) সূরা ফাতিহার ফাষীলাত মুসনাদ আহমাদে আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন £ “আমি সালাত আদায় করছিলাম, এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাক দিলেন, আমি কোন উত্তর দিলাম না। সালাত শেষ করে আমি তার নিকট উপস্থিত হলাম। তিনি আমাকে বললেন ঃ এতক্ষণ তুমি কি কাজ করছিলে? আমি বললাম £ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি সালাত আদায় করছিলাম ।' তিনি বললেন ঃ “আল্লাহ তা'আলার এই নির্দেশ কি তুমি শুননি? 45519 ৯919 215লণা 1:77 ৫ হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে তোমাদের জীবন সঞ্রের দিকে আহ্বান করেন । (সুরা আনফাল, ৮ ৪ ২৪) মাসজিদ হতে যাবার পূর্বেই আমি তোমাকে বলে দিচ্ছি, পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় সুরা কোন্টি। অতঃপর তিনি আমার হাত ধরে মাসজিদ হতে চলে যাবার ইচ্ছা করলে আমি তাকে তার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলাম। তিনি বললেন £ “এ সুরাটি হল “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন' ৷ এটাই সাবআ" মাসানী এবং এটাই কুরআন আযীম যা আমাকে দেয়া হয়েছে।' (আহমাদ ৪/২১১) এভাবেই এই বর্ণনাটি সহীহ বুখারী, আবু দাউদ, নাসাঈ এবং ইব্‌ন মাজাহয়ও অন্য সনদে বর্ণিত হয়েছে। হোদীস নং ৮/৬, ২৭১; ২/১৫০, ২/১৩৯ এবং ২/১২৪৪) মুসনাদ আহমাদে আরও রয়েছে, আবু হুরাইরাহ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উবাই ইবৃন কা“বের (রাঃ) নিকট যান যখন তিনি সালাত আদায় করছিলেন। অতঃপর তিনি বলেন 8 “হে উবাই (রাঃ)! এতে তিনি (তার ডাকের প্রতি) মনোযোগ দেন কিন্তু কোন উত্তর দেননি । আবার তিনি বলেন ঃ “হে উবাই!” তিনি বলেন £ 'আস্সালামু আলাইকা ।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ “ওয়া আলাইকাস সালাম ।” তারপর বলেন £ “হে উবাই! আমি তোমাকে ডাক দিলে উত্তর দাওনি কেন? তিনি বলেন ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি সালাত আদায় করছিলাম ।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন উপরোক্ত আয়াতটিই পাঠ করে বলেন ঃ

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।