(0017191715 সুরা ১ £ ফাতিহা ৬৩ পারা ১ “ফাতিহা” শব্দের অর্থ এবং এর বিভিন্ন নাম এই সূরাটির নাম “সুরা আল্ ফাতিহা । কোন কিছু আরম্ভ করার নাম “ফাতিহা' বা উদ্ঘাটিকা । কুরআনুল হাকীমের প্রথমে এই সুরাটি লিখিত হয়েছে বলে একে “সুরা আল ফাতিহা বলা হয়। তাছাড়া সালাতের মধ্যে এর দ্বারাই কিরা'আত আরম্ভ করা হয় বলেও একে এই নামে অভিহিত করা হয়েছে। “উম্মুল কিতাব'ও এর অপর একটি নাম। জামহুর বা অধিকাংশ ইমামগণ এ মতই পোষণ করে থাকেন। তিরমিযীর একটি বিশুদ্ধ হাদীসে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ এই সুরাটি হল উম্মুল কুরআন, উম্মুল কিতাব, সাবআ' মাসানী এবং কুরআন আযীম'। এই সুরাটির নাম “সুরাতুল হামদ" এবং 'সুরাতুস্ সালাত'ও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আল্লাহ তা'আলা বলেন 8 “আমি সালাতকে (অর্থাৎ সূরা ফাতিহাকে) আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে (এ ০০ এ ১০ তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে।" (তিরমিধী ৮/২৮৩) এই হাদীস দ্বারা জানা যায় যে, সূরা ফাতিহার নাম সূরা-ই-সালাতও বটে । কেননা এই সুরাটি সালাতের মধ্যে পাঠ করা শর্ত রয়েছে। এই সুরার আর একটি নাম সুরাতুশ্ শিফা। এর আর একটি নাম “সূরাতুর রুকিয়্যাহ' । আবু সাঈদ (রাঃ) সাপে কাটা রুগীর উপর ফুঁ দিলে সে ভাল হয়ে যায়। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন $ “এটা যে রুকিয়্যাহ (অর্থাৎ পড়ে ফুঁক দেয়ার সুরা) তা তুমি কেমন করে জানলে? (ফাতহুল বারী ৪/৫২৯) ইব্ন আব্বাস (রাঃ), কাতাদাহ (রহঃ) এবং আবুল আলীয়া (রহঃ) বলেন যে, এই সুরাটি মাক্বী। কেননা এক আয়াতে আছে £ পালিত ০৮খা ০। 2219 ৬92 455 0451 এঞঠ
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।