[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 তাফসীর ইব্‌ন কাসীর ৫৮ ১-৩ খন্ড কুরআনের আয়াত সংখ্যা কুরআনুল হাকীমের মোট আয়াত ৬ (ছয়) হাজার । এর চেয়ে বেশি আছে কিনা সে বিষয়ে কুরআন বিশেষজ্ঞদের মাঝে মতভেদ রয়েছে। কারও কারও মতে এর চেয়ে বেশি নেই। কেহ কেহ বলেন যে, ছয় হাজারের চেয়ে আরও দু'শ চারটি আয়াত বেশি রয়েছে। কেহ কেহ মোট ছয় হাজার দু'শ চৌদ্দটির কথা উল্লেখ করেছেন । আবার কেহ দু”শ উনিশটি, কেহ দু'শ পঁচিশটি এবং কেহ দু'শ ছাব্বিশটির বেশীর কথা উল্লেখ করেছেন। আবু আমর দানী “কিতাবুল বায়ানের' মধ্যে এসব কথা লিপিবদ্ধ করেছেন । কুরআনের মোট শব্দ ও অক্ষর কুরআন মাজীদের শব্দ সম্পর্কে “আতা ইব্‌ন ইয়াসার (রহঃ) বলেন যে, সাতান্তর হাজার চারশ” উনচল্লিশটি শব্দ রয়েছে। অক্ষরের সংখ্যা সম্পর্কে মুজাহিদ (রহঃ) হতে বর্ণিত আছে যে, সম্পূর্ণ কুরআনুল হাকীমের মোট অক্ষর হল তিন লক্ষ একুশ হাজার একশ" আশিটি । ফযল ইব্‌ন “আতা ইব্‌ন ইয়াসার (রহঃ) বলেন যে, মোট অক্ষর হল তিন লক্ষ তেইশ হাজার পনেরটি ৷ হাজ্জাজ ইব্‌ন ইউসুফ স্বীয় শাসনামলে কারী, হাফিয ও লেখকদের একত্রিত করে নির্দেশ দেন যে, তারা যেন কুরআনুল হাকীমের অক্ষরগুলি গণনা করে তাকে অবহিত করেন। তারা সর্বসম্মতিক্রমে হিসাব করে বলেন যে, কুরআনে মোট তিন লক্ষ সাতশ' চল্লিশটি অক্ষর রয়েছে। কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে হাজ্জাজ ইবৃন ইউসুফ বলেন £ “অক্ষর হিসাবে কুরআনের অর্ধাংশ কোথায় হবে আমাকে বলুন? গণনা করে জানা গেল যে, সুরা কাহফ' এর নিরব পর্যন্ত (সূরা কাহফ, ১৮ 8 ১৯) কুরআনের ঠিক অর্ধাংশ হবে। আর সুরা বারাআতের (৯) একশ আয়াত পর্যন্ত কুরআনুল কারীমের এক তৃতীয়াংশ হবে। সুরা শু'আরা (২৬) এর একশ' আয়াতের সূচনার উপর বা একশ” এক আয়াতের সুচনার উপর কুরআন মাজীদের দুই-তৃতীয়াংশ হয় এবং সেখান হতে শেষ পর্যন্ত শেষ তৃতীয়াংশ । আর যদি কুরআন মাজীদের মানযিল গণনা করা যায়, অর্থাৎ যদি কুরআন কারীমকে সাত ভাগ করা হয় তাহলে প্রথম মানযিল 4০ এর ১ এর উপর শেষ হবে (সূরা নিসা, ৪ ৪ ৫৫) যা নিয়ের আয়াতে রয়েছে ঃ

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।