[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 তাফসীর ইব্‌ন কাসীর ৫৭ ১-৩ খন্ড তাফসীর করা থেকে সাবধান থেক, কারণ ইহা এমন বর্ণনা যার সাথে আল্লাহ তাআলা জড়িত আছেন। (তাবারী) মুসলিম ইব্‌ন ইয়াসার (রহঃ) বলতেন ঃ কুরআনের তাফসীর করার সময় তোমরা আগে পিছে দেখে নিও । কারণ এতে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ সম্বন্ধ রেখে কথা বলা হচ্ছে।” মাসরুক (রহঃ) উক্তি করেন ঃ “তাফসীরের ব্যাপারে তোমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন কর, কেননা এতে স্বয়ং আল্লাহ তাআলা হতে বর্ণনা করা হয়। (তাবারী ১/৮৬) এই সমুদয় উক্তি যা অতীতের মহান ব্যক্তিগণ হতে করা হয়েছে তাতে এ কথাই স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে উঠেছে যে, এ সমস্ত আলেম কখনও না জেনে কুরআনের ভাবার্থের ব্যাপারে মুখ খুলতেননা । এখন প্রশ্ন জাগতে পারে, এসব সম্মানিত জ্ঞানী ব্যক্তি যখন কুরআনের তাফসীরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে তা হতে বিরত থাকতেন, তাহলে তাদের হতে তাফসীর কেন নকল করা হয়েছে? এর উত্তরে বলা যাবে যে, যা তারা জানতেননা শুধু সেখানেই নীরব থাকতেন এবং যা জানতেন তা বর্ণনা করতেন। সুতরাং না জানা অবস্থায় নীরবতা অবলম্বন করা এবং জ্ঞাত বিষয় প্রকাশ করাই সকলের উচিত । পবিত্র কুরআনে ঘোষিত হচ্ছে ঃ আর যখন যাদেরকে এন্থ প্রদান করা হয়েছে তাদের কাছ থেকে আল্লাহ অঙ্ীকার এহণ করেছিলেন, তারা নিশ্চয়ই এটি লোকদের মধ্যে ব্যক্ত করবে এবং তা গোপন করবেনা । (সূরা আলে ইমরান, ৩ £ ১৮৭) হাদীসে বর্ণিত আছে ঃ “যাকে ধর্মনীতি সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় এবং সে তা জানা সত্তেও গোপন করে, কিয়ামাতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে ।' (আহমাদ, তিরমিযী ইত্যাদি) মাক্ধী ও মাদানী সূরাসমূহ কাতাদাহ (রহঃ) বলেন ঃ “সুরা বাকারাহ (২), আলে ইমরান (৩), নিসা (৪), মায়িদাহ (৫), বারাআত (৫৯), রা'দ (১৩), নাহল (১৬), হাজ্জ (২২), নূর (২৪), আহযাব (৩৩), মুহাম্মাদ (৪৭), ফাতহ্‌ (৪৮), হুযুরাত (৪৯), আর- রাহমান (৫৫), হাদীদ (৫৭), মুজাদালাহ (৫৮), হাশ্র (৫৯), মুমতাহানাহ (৬০), সাফ (৬১), জুমুআ (৬২), মুনাফিকুন (৬৩), তাগাবুন ৬৪), তালাক (৬৫), তাহরীম (৬৬), যিলযাল (৯৯) এবং নাসর (১১০) সুরাসমূহ মাদীনায় অবতীর্ণ হয়েছে এবং অন্যান্য সমুদয় সূরা মাক্কায় অবতীর্ণ হয়েছে।

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।