(0017191715 তাফসীর ইব্ন কাসীর ৫৪ ১-৩ খন্ড ইসরাঈলী বর্ণনা ও কিচ্ছা-কাহিনী স্মরণ রাখা দরকার যে, বানী ইসরাঈলের বর্ণনাগুলো শুধুমাত্র ধমীয় নীতির পৃষ্ঠপোষকতায় গ্রহণ করা যায়, তা থেকে ধীয়ি নীতি সাব্যস্ত হতে পারেনা । বানী ইসরাঈলের বর্ণনাগুলি তিন ভাগে বিভক্ত £ (১) যেগুলির সত্যতা স্বয়ং আমাদের এখানেই বিদ্যমান রয়েছে। অর্থাৎ যদি পবিত্র কুরআনের কোন আয়াত বা হাদীসের অনুরূপ কোন বর্ণনা বানী ইসরাঈলের কিতাবেও পাওয়া, তার সত্যতায় কোন মতবিরোধ নেই। (২) যেগুলো মিথ্যা হওয়ার প্রমাণ আমাদের নিকটেই বিদ্যমান রয়েছে। অর্থাৎ ওটা কোন আয়াত বা হাদীসের উল্টো। ওটা অসত্য হওয়ায় কোন সন্দেহ নেই। (৩) যেগুলোকে আমরা না পারি মিথ্যা বলতে, আর না পারি সত্য বলতে । যেহেতু আমাদের নিকট এমন কোন বর্ণনা নেই যা অনুরূপ হওয়ার কারণে আমরা তাকে সঠিক বলতে পারি বা এমন কোন বর্ণনা নেই যার উপর ভিত্তি করে আমরা ওকে মিথ্যা বা ভুল বলতে পারি। এই বর্ণনাগ্তলোও এরূপ যে, ওতে আমাদের ধর্মের কোন উপকার নেই। যেমন গুহাবাসীগণের নাম, ইবরাহীম (আঃ) যে পাখীগুলিকে খণ্ড খণ্ড করেছিলেন, অতঃপর আল্লাহর আদেশে ওরা জীবিত হয়েছিল এ পাখীগুলির নাম কি ছিল, যে নিহত ব্যক্তিকে মুসার (আঃ) যুগে গাভী যবাহ করে ওর একটি গোশত খণ্ড দ্বারা আঘাত করা হয়েছিল এবং যার ফলে আল্লাহর আদেশে সে পুনজীবিত হয়েছিল, ওটা কোন্ খণ্ড ছিল এবং কোন্ জায়গায় ছিল, আর সেটি কোন্ বৃক্ষ ছিল যার উপর মুসা (আঃ) আলো দেখেছিলেন এবং যেখান থেকে আল্লাহর কথা শুনেছিলেন ইত্যাদি । সুতরাং ওগুলি এমনই জিনিস যার উপর আল্লাহ তা'আলা যবনিকা নিক্ষেপ করেছেন, আর এগুলো জানায় বা না জানায় কোন লাভ বা ক্ষতি সম্পর্কে আমরা অজ্ঞাত রয়েছি এবং তাতে নিয়োজিত থাকলে ইহলৌকিক বা পারলৌকিক কোন উপকারও নেই। তাবেঈগণের তাফসীর প্রসঙ্গ কোন আয়াতের তাফসীর কুরআন, হাদীস এবং সাহাবীবৃন্দের কথার মধ্যে পাওয়া না গেলে ধময়ি ইমামগণের অধিকাংশের অভিমত এই যে, এরূপ স্থলে তাবেঈগণের তাফসীর নেয়া হবে। যেমন মুজাহিদ ইব্ন জাবর (রহঃ) যিনি তাফসীরের ব্যাপারে আল্লাহর একটি নিদর্শন ছিলেন। তিনি স্বয়ং বলেন ৪ “আমি তিনবার প্রথম হতে শেষ পর্যন্ত পবিত্র কুরআন আবদুল্লাহ ইব্ন আব্বাসের (রাঃ) নিকট শিখেছি ও বুঝেছি। একটি আয়াতকে জিজ্ঞেস করে করে এবং বুঝে বুঝে পড়েছি।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।