[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 তাফসীর ইব্‌ন কাসীর ৫৩ ১-৩ খন্ড ছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই এবং কুরআন মাজীদের একজন প্রথিতযশা ব্যাখ্যাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং তার জ্ঞানের প্রাচুর্যের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেছিলেন £ ৩এ। 4০৫ ১৮০ এ ৬ 01 হে আল্লাহ! আপনি তাকে ধর্মের প্রকৃত প্রজ্ঞা দান করুন এবং পবিত্র কুরআনের তাফসীরেরও জ্ঞান দান করুন। (ফাতহুল বারী ১/২০৫) আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) বলতেন £ “কুরআনের সর্বোত্তম ব্যাখ্যাকারী হলেন আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রাঃ)।” (তাবারী ১/৯০) আবদুল্লাহ ইবৃন মাসউদের (রাঃ) এই কথাকে সামনে রেখে চিন্তা করুন যে, তার মৃত্যু ঘটেছিল হিজরী ৩২ সনে, আর আবদুল্লাহ ইবৃন আব্বাস (রাঃ) তার পরেও সুদীর্ঘ ৩৬ বছর জীবিত ছিলেন, তাহলে সেই সুদীর্ঘ সময়ের মধ্যে তিনি ধময়ি জ্ঞানে কত না উন্নতি লাভ করে থাকবেন! আবু অয়েল (রহঃ) বলেন £ “আলীর (রাঃ) যুগে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রাঃ) হাজ্জের দলপতি নিযুক্ত হয়েছিলেন। তিনি ভাষণে সুরা বাকারাহ পাঠ করেন এবং এমন সুন্দরভাবে তাফসীর করেন যে, যদি তুরস্ক, রোম ও দহিলামের কাফিররা তা শুনত তাহলে তারাও তৎক্ষণাৎ বিনা বাক্যে মুসলিম হয়ে যেত।" (তাবারী ১/৮১) কোন কোন বর্ণনায় আছে যে, তিনি উক্ত ভাষণে সুরা নূরের তাফসীর করেছিলেন। এ কারণেই ইসমাঈল ইব্‌ন আবদুর রাহমান সুদ্দী কাবীর স্বীয় তাফসীরে এ দুই মহান ব্যক্তির অধিকাংশ তাফসীর নকল করে থাকেন। কিন্তু আহলে কিতাব থেকে এই সম্মানিত ব্যক্তি মাঝে মাঝে যে বর্ণনা নিয়ে থাকেন তাতেও তিনি ব্যক্ত করেন যে, বানী ইসরাঈল থেকে রেওয়ায়িত গ্রহণ করা বৈধ । সহীহ বুখারীতে আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ “একটি আয়াত হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌছে দিবে । বানী ইসরাঈল হতে বর্ণনা নেয়ায়ও কোন দোষ নেই। ইচ্ছাপূর্বক আমার পক্ষ হতে মিথ্যা কথা প্রচারকারী সরাসরি জাহান্নামী ৷” ইয়ারমুকের যুদ্ধে আবদুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) ইয়াহুদী-শৃষ্টানদের কিতাবদ্বয়ের দু'টি পাগুলিপি পেয়েছিলেন। এই হাদীসটিকে লক্ষ্যবস্ত করে এ পুস্তকদ্ধয়ের কথাগুলোকেও তিনি নকল করতেন।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।