(0017191715 তাফসীর ইব্ন কাসীর ৫২ ১-৩ খন্ড এপ্রত ৮০ পর্ব )৮7৬8 1৫ 617৮ ৮৩৪ 8 পা 2 5০121) 7৮ পি ৮৪ রশ 05 5০৫০ 8৮ এ প্রঃ তাদের প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন ও গ্রন্থসহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা ভাবনা করে । (সুরা নাহল, ১৬ £ ৪৪) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ “আমাকে কুরআন কারীম দেয়া হয়েছে এবং তার সঙ্গে তারই মত আরও একটি জিনিস দেয়া হয়েছে ।” (আহমাদ ৪/১৩১) এর ভাবার্থ হচ্ছে সুন্নাত। এ কথা স্মরণ রাখা উচিত যে, হাদীসসমূহও আল্লাহরই প্রত্যাদেশ। কুরআন মাজীদ যেমন ওয়াহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের হাদীসও আল্লাহর অবতীর্ণ বাণী। কিন্তু কুরআন ওয়াহী মাতলু* এবং হাদীসসমূহ ওয়াহী গায়ের মাতলু*। সুতরাং এরই উপর ভিত্তি করে যখন কোন আয়াতের তাফসীর কুরআন ও হাদীসের মধ্যে পাওয়া না যাবে তখন সাহাবীগণের (রাঃ) কথার দিকে ফিরে যাওয়া উচিত। তারা কুরআনের তাফসীর খুব ভাল জানতেন, কারণ যে ইঙ্গিত ও স্বশরীরে বিদ্যমান ছিলেন। তাছাড়া পূর্ণ বিবেক, বিশুদ্ধ জ্ঞান এবং সৎ আমল তারাই লাভ করেছিলেন । বিশেষ করে এ সব মহামানব যারা তাদের মধ্যেও বড় মর্ধাদাসম্পন্ন এবং বিদগ্ধ আলেম ও চিন্তাবিদ ছিলেন, যেমন চারজন খলীফা যাঁরা অত্যন্ত সৎ ও হিদায়াত প্রাপ্ত ছিলেন, অর্থাৎ আবু বাকর (রাঃ), উমার (রাঃ), উসমান (রাঃ), আলী (রাঃ) এবং যেমন আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)। আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেছেন £ “সেই আল্লাহর শপথ, যিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই, আল্লাহর কিতাবের এমন কোন আয়াত নেই যার সম্পর্কে আমার বিলক্ষণ জানা নেই যে, তা কি ব্যাপারে অবতীর্ণ হয়েছিল এবং কোথায় অবতীর্ণ হয়েছিল । যদি আমি জানতাম যে, আল্লাহর এই পবিত্র কিতাবের জ্ঞান আমার চেয়ে আর কারও বেশি আছে এবং সেখানে কোনও বাধ্য ছাত্র হিসাবে আমি নিজেকে পেশ করতাম” এ ছাড়া আবদুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) তাদেরই মধ্যে কুরআনের একজন বিশেষজ্ঞ ও বিদগ্ধ পণ্ডিত ১ ওয়াহী মাতলু" -কুরআন হাকীম যা সালাতে পাঠ করলে সালাত আদায় হয়ে থাকে । আর ওয়াহী গায়ের মাতুল" হাদীসসমূহ যা সালাতে পাঠ করলে সালাত আদায় হয়না ।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।