[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌ন কাসীর ৪৪ ১-৩ খন্ড আন্দোলন জনিত ধ্বংস যজ্ঞের শিকার হয়ে তার বেশ কিছু পান্ডুলিপি বিনষ্ট ও অবলুপ্ত হয়ে গেছে চিরতরে । একাধারে ৪-৫টি ভাষায় সমান পারদর্শী এবং প্রাচ্য ও পাশ্চাত্য ভাষাসমূহের প্রায় সবটাতেই তার কিছু না কিছু বই পুস্তক ও প্রবন্ধাবলী প্রকাশিত হয়েছে। তিনি শিশু সাহিত্যেরও চর্চা করে থাকেন। তার লিখা “বটগাছের ভূত”, “মৃত্যুর ভয়”, ছোটদের ইব্ন বতুতা প্রভৃতি লিখাগুলি বিশেষভাবে উল্লেখ্য । বিভিন্ন ভাষায় লিখিত তার বইগুলির মধ্যে “মাযামীনে মুজীব” নেয়া দিল্লী থেকে প্রকাশ) “ইমাম বুখারী “ইমাম মুসলিম” “মুহাদ্দিস প্রসঙ্গ' “হযরত ইবরাহীম” “আল্লামা জারুল্লাহ* “মুসলমানদের সাহিত্য সাধনা” “ইসলামী মুজিযা” “বাংলা ভাষায় কুরআন চর্চা" “মওঃ মুহাম্মদ জুনাগড়ী (রহঃ), “নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামায*, ইদ্রিস মিয়া”, “মুহাদ্দিস আযীমাবাদী" প্রভৃতি বিশেষ উনল্লেখ্যের দাবীদার । উপরোক্ত বিষয়বস্তুই হচ্ছে তার রচনাশৈলী ও সাহিত্য চর্চার প্রধান উপজীব্য বিষয়। স্বীয় মাতৃভাষা বাংলায় রচিত তার অধিকাংশ রচনাশৈলীর মাধ্যমে এই ভাষা ও সাহিত্যের ইসলামী ধারাটিকে সুসমৃদ্ধ ও সরস করে তুলতে তিনি সক্ষম হয়েছেন। এভাবে মুসলিম মানস ও ব্যক্তিত্, ইতিহাস এবং প্রাসঙ্গিক বিষয় বস্তগুলিকে নতুন আঙ্গিকে প্রথম বারের মতো তিনি বিদঞ্ধ পাঠক মহলের সামনে তুলে ধরতে পেরেছেন। এসব রচনাশৈলী ও সাহিত্যধারা প্রকৃত প্রস্তাবে তার অনুসন্ধিৎসু পর্যবেক্ষণ এবং গবেষণা মুলক মনোবৃত্তিরই পরিচায়ক । এ সবের মাধ্যমে বহু অজ্ঞাত ইতিহাস এবং দূর্লভ ও অপ্রাপ্তব্য তত্ব ও তথ্যের সাথে আমাদের সম্যক পরিচয় ঘটেছে। একান্তই নিঃস্ব, রিক্ত ও নিঃসহায়দের যুগ যন্ত্রণা বুকের মাঝে পুষে রেখে এক মাত্র আল্লাহর আশীষ ধারাকে রক্ষাকবজ করে শিক্ষকতার মাধ্যমে তার এই ক্ষণস্থায়ী নশ্বর জীবনের সূত্রপাত ঘটে। প্রায় তিন যুগ ধরে নিরলস

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।