[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌ন কাসীর ৪০ ১-৩ খন্ড প্রাথমিককাল থেকে শুরু করে শেষ যুগ পর্যন্ত সমস্ত ঘটনা ও অবস্থার কথা সুন্দরভাবে সবিস্তারে বিধৃত হয়েছে। প্রথমে নাবী-রাসূলগণ ও পরে প্রাচীন জাতির তথা বিগত উম্মাতদের বিস্তারিত বিবরণ এবং শেষে সীরাতে নবভীর বিবরণ প্রদত্ত হয়েছে। তারপর খিলাফাতে রাশেদা থেকে শুরু করে একেবারে গ্রন্থকারের সময়কাল পর্যন্ত বিস্তৃত এতিহাসিক তত্ব ও তথ্যাবলী সুন্দর ও ্বার্থকভাবে বর্ণিত হয়েছে। আর সেই সঙ্গে বিধৃত হয়েছে এই পৃথিবীর লয়প্রাপ্তি তথা রোয কিয়ামাতের আলামতসমূহ এবং আখিরাত বা পরজগতের অবস্থার কথাও ব্যাপক ও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। হাজী খলীফা তার সুপ্রসিদ্ধ 'কাশফুষ্‌ যুনুন' গ্রন্থে বলেন ৪ আল্লামা হাফিয ইব্‌ন কাসীর তার অবধারিত মৃত্যুর দুই বছর পূর্ব পর্যন্ত সংঘটিত সমস্ত ঘটনাবলীকে সবিস্তারে বর্ণনা করেছেন। বিশেষ করে এতে সীরাতুন্নাবী অংশকে বেশ চমৎকার ও সার্থকভাবে উপস্থাপিত করা হয়েছে। ৪ । ৬09 ০৩০০৭ ৬৭১৬ ২ 3 ৪১1 'আল-হাদয়ু ওয়াস সুনান ফী আহাদিসিল মাসানীদে ওয়াস সুনান” । এই গ্রন্থখানি “জামিউল মাসানীদ" নামেও প্রসিদ্ধ । এতে “মুসনাদ আহমাদ ইব্‌ন হাম্বাল*, “মুসনাদ বাধ্যার, “মুসনাদ আবু ইয়ালা”, “মুসনাদ ইব্‌ন আবী শাইবা' এবং সাহিহায়িন এবং সুনান চতুষ্টয়ের রিওয়ায়াতগুলিকে একত্র করে বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হয়েছে। ৫। 2০০1 ০৮৪৫৮ তাবাকাতুশ শাফিঈয়াহ। এই গ্রন্থে শাফিঈ ফকীহদের বিস্তারিত বিবরণ প্রদত্ত হয়েছে। ৬। ০০ ০৯৮ ০৪ "শারহু সাহীহিল বুখারী" গর্থকার ইবন কাসীর বুখারীর এই ভাষ্যটি লিখতে শুরু করেছিলেন এবং এ কাজে বেশ কিছুদূর তিনি অগ্রসর হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তা* সম্পূর্ণ করতে পারেননি । ৭। | ঠ_৫৬৭ 'আল-আহ্কামুল কাবীর' । এ গ্রন্থখানিতে তিনি শুধুমাত্র আহ্কাম বা অনুশাসন সম্পর্কিত হাদীসগুলিকে বিশদভাবে লিপিবদ্ধ করতে শুরু করেছিলেন। কিন্তু “কিতাবুল হাজ্জ' পর্যন্ত পৌছে আর বেশীদূর অগ্রসর হতে পারেননি ।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।