(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩৮২ পারা ১ “হে আয়িশা! তোমার “কাওম* বাইতুল্লাহকে সংকীর্ণ করে দিয়েছে। যদি তোমার সম্প্রদায়ের শির্কের যুগ নিকটে না হত তাহলে নতুনভাবে আমি এর কমতি পূরণ করতাম। এসো, আমি তোমাকে এর প্রকৃত ভিত্তি দেখিয়ে দেই, হয়ত তোমার গোত্র আবার একে এর প্রকৃত ভিত্তির উপর নির্মাণ করতে পারে । অতঃপর তিনি আয়িশা সিদ্দিকাকে (রাঃ) প্রায় সাত হাত দেখিয়ে দেন এবং বলেন £ “আমি এর দুটি দরজা নির্মাণ করতাম, একটি আগমনের ও অপরটি প্রস্থানের; এবং দরজা দু"টি মাটির সমান করে রাখতাম । একটি রাখতাম পূর্বমুখী এবং অপরটি রাখতাম পশ্চিমমুখী | তুমি কি জান যে, তোমার “কাওম' দরজাকে এত উঁচু করে রেখেছে কেন? আয়িশা (রাঃ) বলেন ৪ না ।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “শুধুমাত্র নিজেদের মর্যাদা প্রকাশের জন্য; যাকে চাবে প্রবেশ করতে দিবে এবং যাকে চাবেনা প্রবেশ করতে দিবেনা । যখন লোক ভিতরে যেতে চাইত তখন তারা তাকে উপর হতে ধাক্কা দিত, ফলে সে পড়ে নিয়ে যেত।” আবদুল মালিক তখন বলেন ৪ “হে হারিস! আপনি কি স্বয়ং এই হাদীসটি আয়িশা (রাঃ) হতে শুনেছেন? তিনি বলেন ঃ হ্যা” আমি স্বয়ং শুনেছি।” তখন আবদুল মালিক কিছুক্ষণ ধরে লাঠির উপর ভর দিয়ে চিন্তা করেন। অতঃপর বলেন ৪ “যদি আমি এটি এ রকমই রেখে দিতাম! (মুসলিম ২/৯৭১) কিয়ামাত সংঘটিত হওয়ার পূর্বে এক ইথিওপীয় দ্বারা কা*বা ঘর ধ্বংস হবে সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্নাম বলেছেন £ কা'বাকে দুটি ছোট পা পোয়ের গোছা) বিশিষ্ট একজন হাবশী ধ্বংস করবে ।” (ফাতহুল বারী ৩/৫৩৮, মুসলিম ৪/২২৩২) ইব্ন আব্বাস (রাঃ) থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সেই কৃষ্ণবর্ণের হোবশী) এক একটি পাথরকে পৃথক পৃথক করে দিবে, ওর আবরণ নিয়ে যাবে এবং ওর অর্থ সম্পদও ছিনিয়ে নিবে । সে বাকা হাত-পা বিশিষ্ট ও টেকো মাথাওয়ালা হবে। আমি যেন দেখতে পাচ্ছি যে, সে কোদাল মেরে মেরে টুকরো টুকরো করতে রয়েছে।' (ফাতহুল বারী ৩/৫৩৮, আহমাদ ২/২২০) খুব সম্ভব এই দুঃখজনক ঘটনা ইয়াজুজ-মাজুজ বের হওয়ার পরে ঘটবে । সহীহ বুখারীতে একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
— পৃষ্ঠা ৩৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।