(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩৮১ পারা ১ আমার আর কোন কারণ থাকতে পারেনা ।” সুতরাং তিনি পাচ হাত “হাতীম' ভিতরে নিয়ে নেন। তখন ইবরাহীমের (আঃ) ভিত্তি প্রকাশিত হয়ে পড়ে এবং জনসাধারণ তা স্বচক্ষে দেখে নেয়। এরই উপর দেয়াল গাথা হয়। বাইতুল্লাহর দৈর্ঘ্য ছিল আঠারো হাত। তিনি মনে করেছিলেন যে, কা*বা ঘরটি খুবই ছোট, তাই তিনি কা*বার সম্মুখভাগ আরও দশ ফুট প্রশস্ত করেন এবং দু'টি দরজার ব্যবস্থা করেন। একটি ছিল প্রবেশ পথ এবং অপরটি বের হওয়ার পথ । আবদুল্লাহ ইব্ন যুবাইরের (রাঃ) শাহাদাতের পর আবদুল মালিকের নিকট পত্র লিখে হাজ্জাজ তার পরামর্শ চায় যে, এখন কি করা যায়? এটাও লিখে পাঠায় যে, ঠিক ইবরাহীমের (আঃ) ভিত্তির উপর যে কাবা নির্মিত হয়েছে এটা মাক্কার সুবিচারকগণ স্বচক্ষে দেখেছেন ।” কিন্তু আবদুল মালিক উত্তর দেন ঃ “আমরা যুবাইরের (রাঃ) কাজটির সাথে একমত পোষণ করছিনা । দৈর্ঘ্য ঠিক রাখ, কিন্তু 'হাতীম'কে কাবা ঘরের বাইরে রেখে দাও এবং দ্বিতীয় দরজাটি বন্ধ করে দাও ।" হাজ্জাজ আবদুল মালিকের এই নির্দেশক্রমে কা"বাকে ভেঙ্গে দিয়ে পূর্বের ভিত্তির উপরে নির্মাণ করে। (মুসলিম ২/৯৭০) ইমাম নাসাঈ (রহঃ) রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের যে হাদীসটি আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেছেন সেখানে ঘটনাটির পূর্ণ বিবরণ দেয়া হয়নি। (হাদীস নং ৫/২১৮) কিন্ত আবদুল্লাহ ইব্ন যুবাইরের (রাঃ) ভিত্তিকে ঠিক রাখাই সুন্নাতের পন্থা ছিল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বাসনাতো এই ছিল। কিন্ত সেই সময় তার এই ভয় ছিল যে, মানুষ হয়ত খারাপ ধারণা করবে । কারণ তারা সবেমাত্র মুসলিম হয়েছে। কিন্তু আবদুল মালিক ইব্ন মারওয়ান এ হাদীসটি জানতেননা। এ জন্যই তিনি ওটা ভাঙ্গিয়ে ছিলেন। কিন্ত যখন তিনি হাদীসটি জানতে পারেন তখন তিনি দুঃখ করে বলেন ঃ “হায়! আমি যদি ওটিকে না ভেঙ্গে পূর্বাবস্থায়ই রেখে দিতাম!” সহীহ মুসলিমের একটি হাদীসে রয়েছে যে, হারিস ইব্ন উবাইদুল্লাহ (রাঃ) যখন আবদুল মালিক ইব্ন মারওয়ানের খিলাফাতকালে তার নিকট প্রতিনিধি রূপে গমন করেন তখন আবদুল মালিক তাকে বলেন ঃ আমি ধারণা করি যে, আবু হাবীব অর্থাৎ আবদুল্লাহ ইব্ন যুবাইর (রাঃ) এ হাদীসটি (তার খালা) আয়িশা (রাঃ) হতে শুনেননি। তখন হারিস ইব্ন উবাইদুল্লাহ (রাঃ) বলেন £ “অবশ্যই তিনি শুনেছেন।” আয়িশা (রাঃ) হতে স্বয়ং আমিও শুনেছি।” আবদুল মালিক তাকে জিজ্ঞেস করেন £ “কি শুনেছেন? তিনি বলেন ঃ আমি শুনেছি, তিনি বলতেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন ঃ
— পৃষ্ঠা ৩৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।