(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৮০ পারা ১ স্বচক্ষে দেখে । এরপরে আবদুল্লাহ ইব্ন যুবাইর (রাঃ) জনগণের সঙ্গে পরামর্শ করেন এবং জানতে চান £ কা'বা ঘরকে সম্পূর্ণ ভেঙ্গে কি নতুনভাবে নির্মাণ করব, না কি ভাঙ্গা যা আছে তাকেই মেরামত করব? ইব্ন আব্বাস (রাঃ) বলেন £ “এ বিষয়ে আমি কিছু বলতে চাই, আপনি কা*বাঘরকে সেইভাবে পুর্ননিমণি করুন, মাক্কার লোকেরা মুসলিম হতে শুরু করার সময় কা'বাঘর যে অবস্থায় ছিল। কা'বাঘরের পাথরটিও এঁ অবস্থায় রেখে দিন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নাবুওয়াতের সময় ওটা যে অবস্থায় ছিল এবং লোকেরা ইসলামে দীক্ষিত হচ্ছিল ।” আবদুল্লাহ ইব্ন যুবাইর (রাঃ) বলেন £ আপনাদের কারও ঘর যদি আগুনে পুড়ে যায় তাহলে নিশ্চয়ই সে উহা পুর্ননির্মাণ না করা পর্যন্ত সন্তুষ্ট থাকবেননা। তাহলে মহাসম্মানিত প্রভুর ঘর সম্পর্কে এরূপ মত পেশ করেন কেন? আচ্ছা তিন দিন পর্যন্ত আমি ইস্তেখারা (লক্ষণ দেখে শুভ বিচার) করব, তার পরে যা বুঝব তাই করব ।” তিন দিন পরে তার মত এই হল যে, অবশিষ্ট দেয়ালও ভেঙ্গে দেয়া হবে এবং সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হবে । সুতরাং তিনি এই নির্দেশ দিয়ে দেন। কিন্ত কা'বা ঘর ভাঙ্গতে কেহই সাহস করছিলনা। তারা ভয় করছিল যে, যে ব্যক্তি ভাঙ্গার জন্য অগ্রসর হবে তার উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে । কিন্তু একজন সাহসী ব্যক্তি উপরে উঠে একটি পাথর ভেঙ্গে দেন। অন্যরা যখন দেখে যে, তার কোন ক্ষতি হলনা তখন তারা সবাই ভাঙ্গতে আরম্ত করে এবং ভূমি পর্যন্ত সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেয়। সে সময় আবদুল্লাহ ইব্ন যুবাইর (রাঃ) চারদিকে স্তম্ভ দাড় করিয়ে দেন এবং ওর উপর পর্দা করে দেন। এবারে বাইতুল্লাহ নির্মাণ কাজ আরম্ভ হয়। আবদুল্লাহ ইব্ন যুবাইর (রাঃ) বলেন, 'আয়িশার (রাঃ) নিকট হতে আমি শুনেছি, তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “যদি লোকদের কুফরীর সময়টা নিকটে না হত এবং আমার নিকট নির্মাণের খরচ থাকত তাহলে আমি “হাতীম* থেকে পাঁচ হাত পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে নিয়ে নিতাম এবং কা'বার দু'টি দরজা করতাম, একটা আসার দরজা এবং অপরটি বের হওয়ার দরজা ।' আবদুল্লাহ ইব্ন যুবাইর (রাঃ) এ হাদীসটি বর্ণনা করার পর বলেন ৪ “এখন আর জনগণের কুফরীর যুগ নিকটে নেই, তাদের ব্যাপারে ভয় দূর হয়ে গেছে এবং কোষাগারও পূর্ণ রয়েছে, আমার নিকট যথেষ্ট অর্থ রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের মনোবাসনা পূর্ণ না করার
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।