[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌ন কাসীর ৩৮ ১-৩ খন্ড ও স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রথর, আর তিনি রসিকতা-প্রিয় ছিলেন । জীবদ্দশায় তার গ্রন্থরাজি চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে? । তিনি যেমন ছিলেন লিখা-পড়ায় অত্যন্ত পরিশ্রমী এবং জ্ঞান অন্বেষণে ছিলেন অত্যন্ত তৎপর, তেমনি তার ছিল ক্ষুরধার লেখনী । ফিক্হ, তাফসীর এবং হাদীস শাস্ত্রে তার ছিল পূর্ণ দখল। পড়ালেখার সাথে সাথে তিনি বই পুস্ত ক লিখা ও দীনের প্রচার কাজে নিজকে ব্যস্ত রেখেছিলেন। এতিহাসিকগণও ইমাম ইব্‌ন কাসীরের (রহঃ) সর্বতোমুখী প্রতিভা, স্মৃতিশক্তি এবং অগাধ জ্ঞানের গভীরতা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে আল্লামা ইব্ন ইমাদ (মৃত্যু ১০৯৮ হিজরী/ ১৬৭৮ খৃষ্টাব্দ) বলেন ৪ তার উপস্থিত বৃদ্ধি ও ধীশক্তি ছিল অত্যন্ত প্রখর । কোন বিষয়কে একবার মুখস্থ করে নিলে তার বিস্মরণ খুব কমই হত। আর তিনি মেধাবীও কম ছিলেননা। আরাবী সাহিত্যও তিনি সৃষ্টি করেছেন এবং মধ্যম পর্যায়ের কবিতাও তিনি রচনা করতেন? । আল্লামা ইবৃন তাইমিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক ঃ সঙ্গে তার ঘনিষ্ট নিবিঢু সম্বন্ধ থাকার কারণে শিক্ষা ও জ্ঞানার্জন ব্যাপারে এই শিষ্যের উপর উস্তাদের প্রভাববিস্তার করেছিল অতি প্রগাটভাবে ৷ ইব্‌ন কাসীর অধিকাংশ মাস্য়ালায় হাফিয ইব্‌ন তাইমিয়ার অনুসারী ছিলেন । ইব্‌ন কাষী শাহাবা স্বীয় “তাবাকাত' গ্রন্থে বলেন ঃ আল্লামা ইমাম ইব্‌ন তাইমিয়ার সঙ্গে তার নিবিঢ় সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তিনি ইব্‌ন তাইমিয়ার মত ও পথকে পূর্ণ সমর্থন যুগিয়ে বিতর্ক করতেন এবং তার বহু মতের অনুসরণ করতেন। তিন তালাকের মাস্য়ালাতেও তিনি ইব্‌ন তাইমিয়ার মতানুযায়ী ফতওয়া দিতেন। এ কারণে তাকে এক ভীষণ অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং অন্তহীন নির্যাতন যাতনা ভোগ করতে হয়। ইমাম ইব্‌ন কাসীর রেহঃ) রচিত গ্রন্থমালা ঃ ১। আল্লামা হাফিষ ইব্‌ন কাসীর তার অমর স্মৃতির নিদর্শন হিসাবে এই মরজগতের বুকে যেসব মহামূল্য ধন-সম্পদ ও বিষয় বৈভব ছেড়ে গেছেন, তন্ধ্যে তার লিখিত (৮ /৯। 912) /2.৮ তাফসীরুল কুরআনিল “আযীম'

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।