[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৯ পারা ১ তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ওটি স্বহস্তে উঠিয়ে নিয়ে ওর স্থানে রেখে দেন। এভাবে সেই ঝগড়া-বিবাদ ও যুদ্ধ বিগ্রহ নিমিষেই মিটে যায়। আর এভাবেই মহান আন্রাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের হাতে তার ঘরে এ বারাকাতময় পাথরটি স্থাপন করিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর ওয়াহী আসার পূর্বে কুরাইশরা তাকে “আমীন' বলত । এরপর উপরের অংশ নির্মিত হয় । এভাবে মহান আল্লাহর ঘরের নির্মাণকাজ সমাপ্ত হয় । রাসূলের (সাঃ) ইচ্ছা অনুযায়ী যুবাইর (রাঃ) কা*বা ঘর পুর্ননির্মাণ করেন এঁতিহাসিক ইব্ন ইসহাক (রহঃ) বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের যুগে কা'বা ঘর আঠারো হাত লম্বা ছিল। ইয়ামান দেশীয় “কবা' পর্দা তার উপর চড়ান হত। পরে ওটির উপর চাদর আবৃত করা হয়। সর্বপ্রথম হাজ্জাজ ইব্‌ন ইউসুফ তার উপর রেশমী পর্দা দ্বারা আবৃত করে । (ইব্‌ন হিশাম ১/২১১) কা'বা ঘরের ইমারত একই থাকে । আবদুল্লাহ ইব্‌ন যুবাইরের (রাঃ) খিলাফতের প্রাথমিক যুগে ষাট বছর পরে এখানে আগুন লেগে যায়। এর ফলে কা'বা ঘর পুড়ে যায়। এটা ছিল ইয়াধিদ ইব্‌ন মু'আবিয়ার রাজত্বের শেষ কাল এবং তখন ইব্‌ন যুবাইরকে (রাঃ) মাক্কায় অবরোধ করে রাখা হয়েছিল। এই সময় মাক্কার খলীফা আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রাঃ) স্বীয় খালা আয়িশা সিদ্দিকার রোঃ) নিকট যে হাদীসটি শুনেছিলেন তারই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের মনের কথা অনুযায়ী বাইতুল্লাহকে ভেঙ্গে ইবরাহীমের (আঃ) ভিত্তির উপর নির্মাণ করেন । 'হাতীম'কে ভিতরে নিয়ে নেন। পূর্ব ও পশ্চিমে দু'টি দরজা রাখেন। একটি ভিতরে আসার জন্য, অপরটি বেরিয়ে যাওয়ার জন্য । দরজা দু'টি মাটির সমান করে রাখেন । তার শাসনামল পর্যন্ত কা”বা এরূপই থাকে । অবশেষে তিনি যালিম হাজ্জাজের হাতে শহীদ হন। তখন আবদুল মালিক ইব্ন মারওয়ানের নির্দেশক্রমে হাজ্জাজ কা'বা ঘরকে ভেঙ্গে পুনরায় পূর্বের মত করে নির্মাণ করে। সহীহ মুসলিমে রয়েছে যে, “আতা (রহঃ) বলেছেন £ ইয়াযিদ ইব্‌ন মু'আবিয়ার যুগে যখন সিরিয়াবাসী কা'বা ঘরের উপর আক্রমণ করে এবং যা হবার তা হয়ে যায়, সেই সময় আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রাঃ) বাইতুল্নাহকে এরূপ অবস্থাতেই রেখে দেন যেন হাজ্জের মৌসুমে জনগণ একত্রিত হয়ে সব কিছু

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।