[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৮ পারা ১ পৌছে যায়। এখানে সবুজ বর্ণের পাথর ছিল এবং যেন একটির সঙ্গে অপরটির সংযোগ ছিল। একটি লোক দু'টি পাথরকে পৃথক করার উদ্দেশে ওতে এত জোরে কোদাল চালায় যে, ওটি আন্দোলিত হওয়ার সাথে সাথে সমস্ত মাক্কা ভূমি আন্দোলিত হয়ে উঠে । তখন জনগণ বুঝতে পারে যে, পাথরগুলিকে পৃথক করে ওর স্থানে অন্য পাথর লাগানো আল্লাহ তা'আলার নিকট গৃহীত নয়। কাজেই ওটা তাদের শক্তির বাইরের কাজ। সুতরাং তারা এ কাজ থেকে বিরত থাকে এবং এ পাথরগুলিকে এভাবেই রেখে দেয় । (ইবৃন হিসাম ১/২০৭) কালো পাথর স্থাপন করা নিয়ে বিরোধ অবশেষে তারা "হাজরে আসওয়াদ" রাখার স্থান পর্যন্ত পৌছে যায়। এখন প্রত্যেক গোত্রই এই মর্যাদায় অংশ নিতে চায়। সুতরাং তারা পরস্পরে ঝগড়া বিবাদ করতে থাকে, এমনকি যুদ্ধ বাধার উপক্রম হয়। “বানু আবদুদ্দার এবং 'বানু আদী" রক্তপূর্ণ একটি পাত্রে হাত ডুবিয়ে শপথ করে বলে ঃ “আমরা সবাই মারা যাব এটাও ভাল, তথাপি “হাজরে আসওয়াদ" কেহকেও রাখতে দিবনা।' এভাবেই চার পাচ দিন কেটে যায়। অতঃপর কুরাইশরা পরস্পর পরামর্শের জন্য মাসজিদে একত্রিত হয়। আবু উমাইয়া ইব্‌ন মুগীরা ছিল কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা বয়ক্ক ও জ্ঞানী ব্যক্তি। সে সকলকে সম্বোধন করে বলে, “হে জনমগ্ডলী! তোমরা কোন একজনকে সালিশ নির্বাচিত কর এবং সে যা ফয়সালা করে তাই মেনে নাও। সালিশ নির্বাচনের ব্যাপারেও মতবিরোধ সৃষ্টি হতে পারে, সুতরাং তোমরা এক কাজ কর। আগামীকাল ফাজরে সর্বপ্রথম যে মাসজিদুল কা*বায় প্রবেশ করবে সেই আমাদের সালিশদার নির্বাচিত হবে ।” এ প্রস্তাব সবাই সমর্থন করে। সর্বপ্রথম কে প্রবেশ করে এটি দেখার জন্য সবাই অপেক্ষমান থাকে । পরদিন সর্বপ্রথম যিনি মাসজিদুল কা'বায় আগমন করেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম । তাকে দেখা মাত্রই এসব লোক খুশি হয়ে যায় এবং বলে ৪ “তার মধ্যস্থতা আমরা মেনে নিতে রাষী আছি। ইনি তো আমীন! ইনি তো মুহাম্মাদ! অতঃপর তারা সবাই তার কাছে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করে। তিনি বলেন ঃ “আপনারা একটি বড় ও মোটা চাদর নিয়ে আসুন।” তারা তা নিয়ে আসে। তিনি “হাজরে আসওয়াদ" উঠিয়ে এনে স্বহস্তে এ চাদরে রেখে দেন এবং বলেন ৪ প্রত্যেক গোত্রের নেতা এসে এই চাদরের কোণা ধরুন এবং এভাবেই আপনারা সবাই "হাজরে আসওয়াদ' উঠানোর কাজে শরীক হয়ে যান।” এ কথা শুনে সমস্ত লোক আনন্দ প্রকাশ করে এবং সমস্ত গোত্রপ্রধানরা চাদরটি উত্তোলন করে । যখন ওটা রাখার স্থানে পৌছে

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।