[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৭ পারা ১ এই চিন্তা করে কুরাইশরা এ কাঠগুলি কিনে নেয় এবং কিবতী গোত্রের একজন ছুতারকে কা'বার ছাদ নির্মাণের দায়িত্ব অর্পণ করে। সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ হে আয়িশা! যদি তোমার সম্প্রদায়ের অজ্ঞতার যুগ নিকটে না হত তাহলে আমি অবশ্যই কাবার ধনাগারকে আল্লাহর পথে দান করে দিতাম, দরজাকে ভূমির সাথে লাগিয়ে দিতাম এবং 'হাতীম'কে বাইতুল্লাহর মধ্যে ভরে দিতাম ।' কা'বা ঘর নির্মাণের প্রস্ততি চলছিল বটে, কিন্তু বাইতুল্লাহকে ভেঙ্গে দিতে তারা ভয় পাচ্ছিল। সর্বপ্রথম ইব্‌ন অহাব নামক এক ব্যক্তি দীড়িয়ে কাবা ঘরের একটি পাথর নামিয়ে নেয়, কিন্ত পাথরটি তার হাত হতে উড়ে গিয়ে পুনরায় স্বস্থানে বসে যায়। সে সমস্ত কুরাইশকে সম্বোধন করে বলে 3 শুনে রেখ! আল্লাহর ঘর নির্মাণ কাজে সবাই যেন নিজ নিজ উত্তম ও পবিত্র মালই খরচ করে । এতে ব্যভিচার দ্বারা উপার্জিত সম্পদ, সুদের টাকা এবং অত্যাচারের মাধ্যমে উপার্জিত অর্থ কাজে লাগানো যাবেনা ।” ইব্ন ইসহাক (রেহঃ) বলেন যে, এ পরামর্শ দিয়েছিল ওয়ালীদ ইব্‌ন মুগীরা ইবৃন আবদুল্লাহ ইবন আমর ইব্‌ন মাখযুম নামক ব্যক্তি । (ইব্‌ন হিশাম ১/২০৪) ইব্‌ন ইসহাক (রহঃ) এও উল্লেখ করেন যে, কুরাইশরা কা'বা ঘরকে পুনরায় নির্মাণ করার জন্য তাদের যথাসাথ্য চেষ্টা করতে লাগল, তাদের এক এক গোত্র কা'বা ঘরের এক এক অংশ নির্মাণ করার জন্য দায়িত্প্রাপ্ত হল। এরপর বাইতুল্লাহ নির্মাণের জন্য এর বিভিন্ন অংশ গোত্রসমূহের মধ্যে ভাগ করে দেয়া হয় ঠিকই, কিন্তু কা*বা ঘর ভাঙ্গার জন্য প্রথমে আঘাত করতে কেহই সাহস করছিলনা । অবশেষে ওয়ালীদ ইবৃন মুগীরা বলে ঃ “আমিই আরম্ভ করছি।' এ বলে সে কোদাল নিয়ে উপরে উঠে যায় এবং বলে “হে আল্লাহ! আপনি খুবই ভাল জানেন যে, আমাদের ইচ্ছা খারাপ নয়, আমরা আপনার ঘর ধ্বংস করতে চাইনা, বরং ওটিকে উন্নত করার চিন্তাই আছি।' এ কথা বলে সে দু'টি স্তস্তের দু'ধারের কিছু অংশ ভেঙ্গে দেয়। অতঃপর কুরাইশরা বলে ঃ “আপাততঃ এ কাজ রেখে দাও, রাত পর্যন্ত অপেক্ষা করি। যদি এ ব্যক্তির উপর কোন শাস্তি নেমে আসে তাহলে তো এ পাথর এঁ স্থানেই রেখে দেয়া হবে এবং আমাদেরকে একাজ হতে বিরত থাকতে হবে । আর যদি কোন শাস্তি না আসে তাহলে বুঝে নিতে হবে যে, এটা ভেঙ্গে দেয়া আল্লাহ তা'আলার অসন্তষ্টির কারণ নয়। সুতরাং আগামীকাল আমরা সবাই মিলে এ কাজ শুরু করব।' অতঃপর সকাল হয় এবং সবদিক দিয়েই মঙ্গল পরিলক্ষিত হয় । তখন সবাই এসে বাইতুল্লাহর পূর্ব ইমারত ভেঙ্গে দেয়।” অবশেষে তারা পূর্ব ভিত্তি অর্থাৎ ইবরাহীমের (আঃ) ভিত্তি পর্যন্ত

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।