[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৬ পারা ১ মিলন হলে ইবরাহীম (আঃ) বলেন 8 “হে ইসমাঈল! আমার প্রতি আল্লাহ তা'আলার একটি নির্দেশ হয়েছে। তিনি বলেন ৪ “যে নির্দেশ হয়েছে তা পালন করুন বাবা ।' তিনি বলেন ঃ “হে আমার প্রিয় পুত্র! তোমাকেও আমার সাথে থাকতে হবে ।” তিনি আরয করেন ঃ “আমি হাযির আছি বাবা! তিনি বলেন ৪ “এ স্থানে আল্লাহ তা'আলার একটি ঘর নির্মাণ করতে হবে ।” তিনি বলেন ঃ “খুব ভাল কথা, বাবা!, এরপর পিতা ও পুত্র মিলে বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেন এবং উচু করতে আরম্ত করেন। ইসমাঈল (আঃ) পাথর এনে দিতেন এবং ইবরাহীম (আঃ) তা দিয়ে দেয়াল গাথতে থাকেন। দেয়াল কিছুটা উচু হলে ইসমাঈল (আঃ) এই পাথরটি (অর্থাৎ মাকামে ইবরাহীমের পাথরটি) নিয়ে আসেন। এ উঁচু পাথরের উপর দীড়িয়ে ইবরাহীম (আঃ) কা'বা ঘরের পাথর গাথতেন এবং পিতা-পুত্র উভয়ে এই দু'আ করতেন ৪ ৮ (৮৮৭ ০১৩0 ৩০ পুতে এ) হে রাবব! আপনি আমাদের এই খিদমাত কবুল করুন, আপনি শ্রবণকারী ও দর্শনকারী । (ফাতহুল বারী ৬/৪৫৬) কা'বা ঘর নতুন করে নির্মাণ মুহাম্মাদ ইব্ন ইসহাক ইব্‌ন ইয়াসার (রহঃ) তার গ্রন্থে বর্ণনা করেন ৪ নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নাবুওয়াতের পাচ বছর পূর্বে কুরাইশরা নতুনভাবে কা'বা ঘর নির্মাণ করেছিল। এই নির্মাণ কাজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম অংশ নিয়েছিলেন । যখন তার বয়স ছিল পয়ত্রিশ বছর, সেই সময় কুরাইশরা কা'বা ঘরকে নতুনভাবে নির্মাণ করার ইচ্ছা করে। কারণ ছিল এই যে, এর দেয়াল ছিল খুব ছোট এবং ছাদও ছিলনা । দ্বিতীয়তঃ, বাইতুল্লাহর ধনাগার চুরি হয়ে গিয়েছিল, যা এ ঘরের মধ্যে একটি গভীর গর্তে রক্ষিত ছিল। এই চোরাই মাল 'খাযায়েমা' গোত্রীয় বানী মালীহ্‌ ইব্‌ন আমরের ক্রীতদাস 'দুয়ায়েক' নামক ব্যক্তির নিকট পাওয়া গিয়েছিল । যা হোক, এই ছুরির অপরাধে দুয়ায়েকের হাত কেটে দেয়া হয়। কিছু লোক দাবী করেন যে, যারা এ ধনভান্ডার চুরি করেছিল তারা তা '“দুয়ায়েক' এর কাছে রেখে গিয়েছিল । তাছাড়া এই ঘর নির্মাণের ব্যাপারে তারা মহান আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ লাভ করেছিল । তা এই যে, রোম রাজ্যের বণিকদের একটি নৌকা প্রাকৃতিক দুর্যোগের কারণে জিদ্দায় এসে নোঙ্গর করে । এ নৌকায় বহু মূল্যবান কাঠ বোঝাই করা ছিল। এই কাঠগুলি কা'বা ঘরের ছাদের কাজে লাগতে পারে

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।