[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৫ পারা ১ যেন তার দরজার চৌকাঠ পরিবর্তন করে ।' ইসমাঈল (আঃ) তখন বললেন ৪ “হে আমার সহধর্মিনী! জেনে রেখ যে, উনি আমার পিতা । তিনি যা বলে গেছেন তার ভাবার্থ এই যে, যেহেতু তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করেছ) আমি যেন তোমাকে পৃথক করে দেই। যাও, আমি তোমাকে তালাক দিলাম ।” তাকে তালাক দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন পর ইবরাহীম (আঃ) আল্লাহ তা'আলার অনুমতিক্রমে পুনরায় এখানে আসেন । ঘটনাক্রমে এবারও ইসমাঈলের (আঃ) সাথে সাক্ষাৎ হয়নি। পুত্রবধূকে জিজ্ঞেন করে জানতে পারেন যে, তিনি তাদের জন্য আহার্ষের অনুসন্ধানে বেরিয়েছেন। পুত্রবধূ বলে ঃ “আপনি বসুন যা কিছু হাযির রয়েছে তাই আহার করুন৷" তিনি জিজ্ঞেস করেন ৪ “বলতো! তোমাদের দিন যাপন কিভাবে হচ্ছে এবং তোমাদের অবস্থা কিরূপ? উত্তর আসে ৪ “আলহামদু লিল্লাহ! আমরা ভালই আছি এবং আল্লাহর অনুগ্হে সুখে-স্বচ্ছন্দে আমাদের দিন যাপন হচ্ছে। এ জন্য আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।' ইবরাহীম (আঃ) জিজ্ঞেস করেন £ “তোমাদের আহার্য কি? উত্তর আসে ঃ "গোশত । জিজ্ঞেস করেন £ “তোমরা পান কর কি? উত্তর হয় 8 “পানি।” তিনি প্রার্থনা করেন, “হে প্রভু! আপনি তাদের গোশত ও পানিতে বারাকাত দিন।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “যদি শস্য তাদের নিকট থাকত এবং তারা এটা বলত তাহলে ইবরাহীম (আঃ) তাদের জন্য শস্যেরও বারাকাত চাইতেন। এখন এই প্রার্থনার বারাকাতে মাক্কাবাসী শুধুমাত্র গোশত ও পানির উপরেই দিন যাপন করতে পারে, অন্য লোক পারেনা ।” ইবরাহীম আঃ) বলেন ঃ “আচ্ছা, আমি যাচ্ছি, তোমার স্বামীকে আমার সালাম জানাবে এবং বলবে যে, সে যেন তার চৌকাঠ ঠিক রাখে ।' এর পরে ইসমাঈল (আঃ) এসে সমস্ত সংবাদ অবগত হন। তিনি বলেন 8 “তিনি ছিলেন আমার সম্মানিত পিতা । আমাকে নির্দেশ দিয়ে গেছেন যে, আমি যেন তোমাকে পৃথক না করি। কা'বা ঘর নির্মাণ আবার কিছু দিন পর ইবরাহীম (আঃ) আল্লাহ তা'আলার অনুমতি লাভ করে এখানে আসেন। ইসমাঈল (আঃ) যম্যম কূপের পাশে একটি পাহাড়ের উপর তীর সোজা করছিলেন । এমতাবস্থায় ইবরাহীম (আঃ) তার সাথে সাক্ষাৎ করেন। ইসমাঈল (আঃ) পিতাকে দেখা মাত্রই তাকে অভ্যর্থনা জানান। পিতা-পুত্রের

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।