[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৪ পারা ১ এখানে পানি ছিলনা আমরা কয়েকবার এখান দিয়ে যাতায়াত করেছি। এটাতো শুক্ধ জঙ্গল ও জনহীন প্রান্তর। এখানে পানি এলো কোথা থেকে? প্রকৃত ঘটনা জানার জন্য তারা লোক পাঠিয়ে দেয়। তারা ফিরে এসে সংবাদ দেয় যে, সেখানে বহু পানি রয়েছে। তখন তারা সবাই চলে আসে এবং ইসমাঈলের (আঃ) মায়ের নিকট আরয করে ৪ “আপনি অনুমতি দিলে আমরাও এখানে অবস্থান করি। এটা পানির জায়গা ।' তিনি বলেন ঃ "হ্যা, ঠিক আছে। আপনারা স্বাচ্ছন্দে অবস্থান করুন। কিন্তু পানির উপর অধিকার আমারই থাকবে ।” তারা তার প্রস্তাবে রাষী হলেন । ইব্ন আব্বাস (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ ইসমাঈলের (আঃ) মা তখন চাচ্ছিলেন যে, সেখানে লোক-বসতি গড়ে উঠুক যাতে তাদের সাথে নিয়ে একত্রে বাস করা যায়। এভাবে এ লোকজন বসবাস করতে শুরু করে এবং আস্তে আস্তে তাদের আত্ীয় স্বজনও তাদের সাথে এসে যোগ দিতে থাকে । অতঃপর ইসমাঈল (আঃ) বড় হয়ে যৌবন প্রাপ্ত হন এবং তাদের এক মেয়েকে বিয়ে করেন। তাদের কাছ থেকে তিনি আরাবী ভাষা শিখেন এবং তারাও ইসমাঈলের (আঃ) কথা মেনে চলতেন। ওখানেই ইসমাঈলের (আঃ) মা ইন্তেকাল করেন। প্রিয় পুত্রের সাথে প্রথম সাক্ষাৎ এক সময় ইবরাহীমের (আঃ) মনে তার পোষ্যদের দেখার ইচ্ছা জাগে এবং মাক্কার উদ্দেশে রওয়ানা হন। তিনি যখন মার্কা পৌঁছেন তখন তার ছেলে ইসমাঈল (আঃ) বাড়ীতে ছিলেননা । তিনি তার পুত্রবধুকে জিজ্ঞেস করেন £ “সে কোথায় রয়েছে? উত্তর আসে ৪ “তিনি পানাহারের খোজে বেরিয়েছেন। অর্থাৎ শিকারে গেছেন।' তিনি জিজ্ঞেস করেন 8 “তোমাদের অবস্থা কি? সে বলে ঃ “অবস্থা খারাপ, বড়ই দারিদ্রতা ও সংকীর্ণতার মধ্যে দিন যাপন করছি।' তিনি বলেন ৪ “তোমার স্বামী বাড়ী এলে তাকে আমার সালাম জানাবে এবং বলবে যে, সে যেন তার দরজার চৌকাঠ পরিবর্তন করে ।' ইসমাঈল (আঃ) ফিরে এসে যেন কোন মানুষের আগমনের ইঙ্গিত পান। তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, “এখানে কোন লোকের আগমন ঘটেছিল কিঃ, স্ত্রী বলে ৪ হ্যা, এরূপ এরূপ আকৃতির একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এসেছিলেন । তিনি আপনার সম্বন্ধে জিজ্ঞেস করলে আমি বলি যে, তিনি শিকারের সন্ধানে বেরিয়েছেন। তার পরে জিজ্ঞেস করেন, “দিন যাপন কিভাবে হচ্ছে? আমি বলি যে, আমরা অত্যন্ত সংকীর্ণ ও কঠিন অবস্থায় দিন যাপন করছি।” ইসমাঈল (আঃ) বলেন ৪ “আমাকে কিছু বলতে বলেছেন কি? স্ত্রী বলে ঃ "হ্যা, তিনি বলেছেন, যখন তোমার স্বামী আসবে তখন তাকে বলবে, সে

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।