[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৭৩ পারা ১ যেখানে অবস্থান করছিলেন তার কাছেই একটি পাহাড় দেখতে পেলেন যার নাম ছিল “সাফা” । তিনি ওর উপর আরোহন করলেন এবং কেহকে দেখতে পাওয়ার আশায় এদিক ওদিক তাকাতে লাগলেন। কিন্তু সব আশা বৃথা! অতঃপর তিনি এ পাহাড় থেকে নেমে, কাপড় উচিয়ে যেমনটি কোন লোক পরিশ্রান্ত হয়ে দিপ্িদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ায়, তেমনি দৌড়ে গিয়ে “মারওয়া* পাহাড়ে আরোহন করেন । ওখানেও কেহকে খুঁজে পেতে ব্যর্থ হলেন। এভাবে তিনি দুই পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন। ইব্‌ন আব্বাস রোঃ) বলেন যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 এ জন্যই হাজ্জ কিংবা উমরাহ করার সময় লোকদেরকে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়াতে হয়। যখন ইসমাঈলের (আঃ) মা মারওয়া পৌঁছেন তখন তিনি যেন কারও আওয়াজ শুনতে পেলেন। তিনি নিজে নিজে হিস্স ধ্বনি করলেন । তিনি আবার আওয়াজ শুনতে চেষ্টা করলেন এবং পুনরায় শব্দ শোনার পর বললেন £ আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি, আপনার কাছে কি কোন খাদ্য আছে? তিনি দেখতে পেলেন যে, যে স্থানটিতে বর্তমান যমযম কুপ অবস্থিত সেখানে মালাইকা/ফেরেস্তা তার পায়ের গোড়ালি দ্বারা (অথবা পাখা দ্বারা) মাটি খুঁড়ছেন এবং এ স্থান থেকে ফোয়ারা হয়ে পানি বের হয়ে আসছে। ইসমাঈলের (আঃ) মা অত্যন্ত আশ্র্যান্িত হলেন এবং তিনিও মাটি খুঁড়ে তার দুই হাত দিয়ে পানি রাখার পাত্রে পানি ভর্তি করতে শুরু করেন। ইব্ন আব্বাস (রাঃ) বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ ইসমাঈলের (আঃ) মায়ের প্রতি বাধ না দিতেন তাহলে যমযমের পানি-প্রবাহে সমস্ত পৃথিবী সায়লাব হয়ে যেত। ইসমাঈলের (আঃ) মা পেট ভরে যমযমের পানি পান করেন এবং এতে তার বুকের দুধও বৃদ্ধি পেল যা পান করে তার ছেলেও তৃষ্তা মেটালেন। মালাক/ফেরেস্তা তাকে বললেন £ আপনি ভয় পাবেননা, এই বালক এবং তার পিতা উভয়ে মিলে এখানে আল্লাহর ঘর তৈরী করবেন। আল্লাহর নাম স্মরণকারীকে আল্লাহ কখনো পরিত্যাগ করেননা। এ সময় ঘরের উচ্চতা ছিল সমতল ভূমির সমান । পানির প্রবাহ এর ডান ও বাম দিকের উচ্চতা পর্যন্ত উঠত। জনহীন উপত্যকায় “জারহাম গোত্রের আগমন কিছুদিন পর ঘটনাক্রমে “জারহাম' গোত্রের লোক “কিদার' পথে যাচ্ছিল। তারা কা'বা ঘরের নিম্নাংশে অবতরণ করে । কিছু পানিচর পাখির প্রতি তাদের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তারা পরস্পর বলাবলি করে £ “এটি পানির পাখি এবং

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।