(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩৭২ পারা ১ ৫? 4842৫) ৮৮458 5 প্ি 4555515015৩ ০0৯8৫ 0৮45 এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে । (সুরা মু'মিনূন, ২৩ ৪ ৬০) সহীহ হাদীসে রয়েছে, যা আয়িশা (রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেছেন, অতি সত্রই তা যথা স্থানে আসছে। ইমাম বুখারী (রহঃ) তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন যে, ইব্ন আব্বাস (রাঃ) বলেছেন ঃ ইসমাঈল (আঃ) এবং তার মাকে সাথে নিয়ে চলতে চলতে ইবরাহীম (আঃ) এমন এক জায়গায় একটি গাছের কাছে পৌছেন যে গাছের নিচে অবস্থিত ছিল যমযম কূপ এবং উপরের দিকে ছিল কা'বা ঘরের অবস্থান। তখন ইসমাঈল (আঃ) এতই ছোট ছিলেন যে, তাকে তার মা'কেই দেখাশোনা করতে হত। মাক্কায় তখন কোন জনবসতি ছিলনা এবং পানিরও কোন ব্যবস্থা ছিলনা । একটি ব্যাগে সামান্য কিছু খেজুর এবং একটি পানির পাত্রে সামান্য পরিমান পানিসহ ইবরাহীম (আঃ) তাদেরকে সেখানে রেখে চলে আসেন। ইবরাহীম (আঃ) যখন চলে আসছিলেন তখন ইসমাঈলের (আঃ) মা তার পিছু পিছু আসেন এবং জিজ্ঞেস করেন ঃ হে ইবরাহীম! আপনি আমাদেরকে এই বিরানভূমিতে কার কাছে রেখে চলে যাচ্ছেন, যেখানে কোন লোকবসতি নেই? তিনি এ প্রশ্বটি বার বারই করছিলেন। কিন্তু ইবরাহীম (আঃ) কোন উত্তরই দিচ্ছিলেননা। ইসমাঈলের (আঃ) মা তাকে প্রশ্ন করলেন ঃ আল্লাহ কি আপনাকে এরূপ করতে বলেছেন? তিনি বললেন ৪ হ্যা। তখন তিনি বললেন ৪ তাহলে এতে আমি খুশি, কারণ আল্লাহ আমাদেরকে ত্যাগ করবেননা । এরপর ইবরাহীম (আঃ) ওখান থেকে চলে আসেন । কিছু দূর পথ অতিক্রম করার পর যখন তাদেরকে আর দেখা যাচ্ছিলনা তখন “সানাইয়াহ* নামক স্থানে পৌছে কাবার দিকে ফিরে দুই হাত তুলে আল্লাহর কাছে দু'আ করলেন ঃ তা এ ০৪ (55১০৪ ঈ% ১০৪০৭ পু হে আমাদের রাবব! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র গৃহের নিকট । (সুরা ইবরাহীম, ১৪ ৪ ৩৭) ইসমাঈলের (আঃ) মা অতঃপর শিশু ইসমাঈলের (আঃ) কাছে ফিরে আসেন, পানি পান করেন এবং ছেলের পরিচর্যা করতে থাকেন। এক সময় তাদের সাথে থাকা পানি ফুরিয়ে যায় এবং তারা তৃষ্তার্ত হয়ে পড়েন। মা তার ছেলের দিকে তাকিয়ে তার তৃষ্তার কথা বুঝতে পারলেন । তিনি তাকে রেখে একটু দূরে সরে গেলেন। কারণ তিনি ছেলের তৃষ্তার কষ্ট সহ্য করতে পারছিলেননা। তিনি
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।