[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌ন কাসীর ৩৭ ১-৩ খন্ড ইব্ন কাসীর একজন খ্যাতনামা মুফ্তী (ফাতওয়া প্রদানে বিশেষজ্ঞ), বিজ্ঞ মুহাদ্দিস, আইন অভিজ্ঞ ফিকাহ শান্ত্রবিদ, বিচক্ষণ তাফসীরকার এবং রিজাল শাস্ত্রে বিশেষ পারদর্শী । হাদীসের মতন (মুল অংশ) সম্পর্কে তার অভিনিবেশ ছিল উল্লেখযোগ্য । হাফিয হুসাইনী এবং আল্লামা জালালুদ্দীন সুযৃতী তাদের নিজ নিজ গ্রন্থে বিশিষ্ট অধ্যাপক, হাদীস শাস্ত্রের হাফিয, প্রখ্যাত আলিম এবং ইমাম, বক্তৃতায় সুনিপুণ এবং বহু গুণ ও উৎকর্ষের অধিকারী ।' আল্লামা শাইখ ইবৃন ইমাদ হাম্বালী (মৃত্যু ১০৮৯ হিজরী/১৬৭৮ খৃষ্টাব্দ) ইমাম ইব্‌ন কাসীরকে (রহঃ) “আল হাফিযুল কাবীর' বা মহান হাফিয অর্থাৎ কুরআনের শ্রেষ্ঠ শ্রতিধর বলে আখ্যায়িত করেন । অনুরূপভাবে তার খ্যাতনামা প্রিয় শিষ্য আল্লামা হাফিয ইব্‌ন হজ্জি (মৃত্যু ৮১৬ হিজরী/১৪১৩ খুষ্টাব্দ) স্বীয় শ্রদ্ধাস্পদ উত্তাদ (ইব্‌ন কাসীর) সম্পর্কে অভিমত জানাতে গিয়ে বলেন ঃ “আমরা যেসব হাদীস শান্ত্রজ্ঞকে পেয়েছি তনুধ্যে তিনি (ইব্ন কাসীর) হাদীসের মতন বা মূল অংশ সম্পর্কে শ্রেষ্ঠ শ্রতিধর এবং দোষ-ত্রটির ব্যাপারে, হাদীস রিজাল শাস্ত্র জ্ঞানে ও বিশুদ্ধ-দুর্বল হাদীস নির্ধারণে ছিলেন সবার চেয়ে অভিজ্ঞ। তার সমসাময়িক উলামা ও উত্তাদবৃন্দ সবাই তার এই মান মর্যাদার কথা এক বাক্যে স্বীকার করেন । তার কাছে আমি বহুবার যাতায়াত করেছি, তবু এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে, যতবারই আমি তার খিদমাতে গিয়ে উপনীত হয়েছি, প্রতিবারই কোন না কোন বিষয়ে তার কাছে জ্ঞানলাভে ধন্য ও কৃতার্থ হয়েছি। আল্লামা হাফিয ইব্‌ন নাসিরুদ্দীন আদ্‌-দিমাশকী (মৃত্যু ৮৪২ হিজরী/১৪৩৮ খৃষ্টাব্দ) তার (ইব্‌ন কাসীরের) প্রসঙ্গে বলেন 8 আল্লামা হাফিয ইমাদুদ্দীন ইবৃন কাসীর ছিলেন মুহাদ্দিসগণের নির্ভর, এতিহাসিকদের অবলম্বন এবং তাফসীর বিদ্যা বিশারদদের উন্নত ধ্বজা"। হাফিয ইব্‌ন হাজার আসকালানী (৮৫২ হিজরী) তার “আদৃদুরারুল কামীনা' গ্রন্থে বলেন ৪ হাদীসের মতন বা মৌল অংশ এবং রিজাল বা চরিত-অভিধান শাস্ত্রের পঠন-পাঠন ও অধ্যয়নে তিনি সব সময় নিমগ্ন থাকতেন । তার উপস্থিত বৃদ্ধি

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।