(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ৩৬৭ পারা ১ পৌছে দিবে তার জন্য জায়িয। এর ঘাস কেটে নেয়া হবেনা । অন্য বর্ণনায় রয়েছে যে, তিনি এ হাদীসটি খুতবায় বর্ণনা করেছিলেন এবং আব্বাসের (রাঃ) প্রশ্নের কারণে তিনি “ইয্খার* নামক ঘাস কাটার অনুমতি দিয়েছিলেন । (ফাতহুল বারী ৪/৫৬, মুসলিম ২/৯৮৬) আমর ইব্ন সাঈদ (রাঃ) যখন মাক্কার দিকে সেনাবাহিনী প্রেরণ করছিলেন সেই সময় ইবৃন শুরাইহ আদভী (রাঃ) তাকে বলেন £ “হে আমীর! মাক্কা বিজয়ের দিন অতি প্রত্যুষে রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে খুতবা দেন তা আমি নিজ কানে শুনেছি, মনে রেখেছি এবং সেই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে স্বচক্ষে দেখেছি, আল্লাহ তাআলার প্রশংসার পর তিনি বলেন £ “আল্লাহ তা“আলাই মাক্কাকে হারাম করেছেন, মানুষ করেনি । কোন মুমিনের জন্য এখানে রক্ত প্রবাহিত করা এবং বৃক্ষাদি কেটে নেয়া বৈধ নয়। যদি কেহ আমার এই যুদ্ধকে প্রমাণরূপে গ্রহণ করতে চায় তাহলে তাকে বলবে যে, আমার জন্য শুধুমাত্র আজকের দিন এই মুহুর্তের জন্যই যুদ্ধ বৈধ ছিল। অতঃপর পুনরায় এ শহরের মর্যাদা ফিরে এসেছে যেমন কাল ছিল। সাবধান! তোমরা যারা উপস্থিত রয়েছ, তাদের নিকট অবশ্যই এ সংবাদ পৌছে দিবে যারা আজ এ জনসমাবেশে নেই ।" কিন্তু আমার এ হাদীসটি শুনে তিনি পরিষ্কারভাবে উত্তর দেন £ আমি তোমার চেয়ে এ হাদীসটি বেশি জানি। “মাক্কাতুল হারাম' অবাধ্য রক্ত পিপাসুকে এবং ধ্বংসকারীকে রক্ষা করেনা ।” (ফাতহুল বারী ৪/৫০, মুসলিম ২/৯৮৭) কেহ যেন এ দু”টি হাদীসকে পরস্পর বিরোধী মনে না করেন। এ দু'টির মধ্যে সাদৃশ্য এভাবে হবে যে, মাক্কা প্রথম দিন হতেই মর্যাদাপূর্ণ তো ছিলই, কিন্তু আল্লাহ তা“আলা ইবরাহীমের (আঃ) মাধ্যমে এর (মাক্কার) সম্মান ও মর্যাদার কথা প্রচার করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তো তখন হতেই রাসূল ছিলেন যখন আদমকে (আঃ) সৃষ্টি করার জন্য খামির প্রস্তুত হয়েছিল; বরং সেই সময় হতেই তার নাম শেষ নাবী রূপে লিখিত ছিল। কিন্ত তথাপিও ইবরাহীম (আঃ) তার নাবুওয়াতের জন্য আল্লাহ তা“আলার নিকট প্রার্থনা জানিয়ে বলেছিলেন $ 2৩ 9৮০ ৮৪৪৬9 এ হে আমাদের রাবব! তাদেরই মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন । (সূরা বাকারাহ, ২ ঃ ১২৯) এ প্রার্থনা আল্লাহ কবুল করেন এবং তাকদীরে লিখিত এ কথা প্রকাশিত হয়। একটি হাদীসে রয়েছে যে, জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।